এই আয়াতের তাফসীর

সূরা ১৪ : আয়াত ৪৮

সূরা ১৪ : আয়াত ৪৮

يَوْمَ تُبَدَّلُ ٱلْأَرْضُ غَيْرَ ٱلْأَرْضِ وَٱلسَّمَـٰوَٰتُ ۖ وَبَرَزُوا۟ لِلَّهِ ٱلْوَٰحِدِ ٱلْقَهَّارِ

(হে রাসূল, তুমি তাদেরকে সেই দিনের ব্যাপারে সতর্ক করো) যেদিন এ জমিন অন্য আরেকটি জমিনে রূপান্তরিত হবে এবং এ আসমানসমূহকে অন্য আসমানে রূপান্তরিত হবে, এবং সবাই উপস্থিত হবে আল্লাহর সামনে, যিনি একক, পরাক্রমশালী।

সংক্ষিপ্ত তাফসীর

৪৮. এ প্রতিশোধ কিয়ামতের দিন কাফিরদের থেকে নেয়া হবে। যখন এ জমিনকে অন্য আরেকটি পরিচ্ছন্ন ও পরিষ্কার জমিনে এবং এ আকাশগুলোকে অন্য আকাশে রূপান্তরিত করা হবে। আর মানুষ তাদের কবর থেকে নিজেদের শরীর ও আমল নিয়ে বের হয়ে একক ক্ষমতা ও মহত্তে¡র অধিকারী আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য উপস্থিত হবে। যিনি অন্যকে অধীন করেন। কেউ তাঁকে অধীন করতে পারে না। যিনি সর্বদা জয়ী; কখনো পরাজিত নন।
অন্য ভাষার তাফসীর · ৭