এই আয়াতের তাফসীর

সূরা ১৮ : আয়াত ৩৭

সূরা ১৮ : আয়াত ৩৭

قَالَ لَهُۥ صَاحِبُهُۥ وَهُوَ يُحَاوِرُهُۥٓ أَكَفَرْتَ بِٱلَّذِى خَلَقَكَ مِن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ سَوَّىٰكَ رَجُلًا

তার (মু’মিন) সাথী কথোপকথনের সময় তাকে বলল: ‘তুমি কি সেই সত্তার সাথে কুফরি করছ, যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর বীর্য থেকে, অতঃপর তোমাকে সুগঠিত করে পূর্ণাঙ্গ মানুষ (পুরুষ) বানিয়েছেন?’(১৩)

সংক্ষিপ্ত তাফসীর

৩৭. তার মু’মিন সাথী তার সাথে কথোপকথন করতে গিয়ে বললো: তুমি কি সেই সত্তার সাথে কুফরি করলে যে তোমার পিতা আদমকে মাটি থেকে অতঃপর তোমাকে বীর্য থেকে সৃষ্টি করেছেন। এরপর তোমাকে একটি সুপুরুষ মানুষ এবং তোমার অঙ্গপ্রত্যঙ্গকে ভারসাম্যপূর্ণ করে তোমাকে একজন পরিপূর্ণ ব্যক্তি বানিয়েছেন। যিনি এসব করতে সক্ষম তিনি কি তোমার পুনরুত্থানে সক্ষম নন।

অন্য ভাষার তাফসীর · ৭