এই আয়াতের তাফসীর

সূরা ১৮ : আয়াত ৭৮

সূরা ১৮ : আয়াত ৭৮

قَالَ هَـٰذَا فِرَاقُ بَيْنِى وَبَيْنِكَ ۚ سَأُنَبِّئُكَ بِتَأْوِيلِ مَا لَمْ تَسْتَطِع عَّلَيْهِ صَبْرًا

সে (খাদির) বলল: ‘এখানেই (৩০) আমার ও আপনার মধ্যে সম্পর্ক ছিন্ন (বিচ্ছেদ) হয়ে গেলো। (ইতঃপূর্বে সংঘটিত) যেসব বিষয়ে আপনি ধৈর্যধারণ করতে পারেননি, আমি এখন আপনাকে সেগুলোর ব্যাখ্যা দিচ্ছি।’

সংক্ষিপ্ত তাফসীর

৭৮. খাজির (আলাইহিস-সালাম) মূসা (আলাইহিস-সালাম) কে বললেন: দেয়াল দাঁড় করিয়ে মজুরি না নেয়ার ব্যাপারে অভিযোগ করাই হবে আমার ও আপনার মধ্যকার বিচ্ছিন্নতার কারণ। তবে আমার যে কর্মকাÐ দেখে আপনি ধৈর্য ধরতে পারেননি আমি আপনাকে অচিরেই সেগুলোর ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি।

অন্য ভাষার তাফসীর · ৭