এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৩১

সূরা ১৯ : আয়াত ৩১

وَجَعَلَنِى مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ وَأَوْصَـٰنِى بِٱلصَّلَوٰةِ وَٱلزَّكَوٰةِ مَا دُمْتُ حَيًّا

‘আর আমি যেখানেই থাকি না কেনো তিনি আমাকে (তাঁর বান্দাদের জন্য) বরকতময় করেছেন এবং যতদিন আমি জীবিত থাকি তিনি আমাকে সালাত ও যাকাত আদায় করতে আদেশ করেছেন।’

তাফসীর আহসানুল বায়ান

যেখানেই আমি থাকি না কেন, তিনি আমাকে বরকতময়[১] করেছেন, তিনি আমাকে নির্দেশ দিয়েছেন আজীবন নামায ও যাকাত আদায় করতে।

[১] বরকত অর্থাৎ, আল্লাহর দ্বীনে দৃঢ়তা, বা প্রত্যেক জিনিসে প্রাচুর্য, উন্নতি ও সফলতা। অথবা মানুষের জন্য উপকারী শিক্ষক বা সৎকাজের আদেশদাতা ও অসৎকাজে বাধাদানকারী। (ফাতহুল কাদীর)

অন্য ভাষার তাফসীর · ৭