এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৩৫

সূরা ১৯ : আয়াত ৩৫

مَا كَانَ لِلَّهِ أَن يَتَّخِذَ مِن وَلَدٍ ۖ سُبْحَـٰنَهُۥٓ ۚ إِذَا قَضَىٰٓ أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُۥ كُن فَيَكُونُ

সন্তান গ্রহণ করা তো আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র মহান। তিনি যখন কোন কিছু করতে চান তখন তদুদ্দেশ্যে শুধু বলেন: ‘হও’, অমনি তা হয়ে যায়।(১৩)

তাফসীর আহসানুল বায়ান

সন্তান গ্রহণ করা আল্লাহর কাজ নয়। তিনি পবিত্র, মহিমময়; তিনি যখন কিছু স্থির করেন, তখন বলেন, ‘হও’ এবং তা হয়ে যায়। [১]

[১] যে আল্লাহর মহিমা ও ক্ষমতা এই, তার আবার সন্তানের প্রয়োজন কি? আর এমনিভাবে তার পক্ষে বিনা পিতায় সন্তান জন্ম দেওয়া কোন কঠিন কাজ নয়। সুতরাং যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে ও ঈসার মু'জিযা স্বরূপ অলৌকিকভাবে জন্মের কথা অস্বীকার করে, তারা আসলে আল্লাহর শক্তি ও ক্ষমতাকে অস্বীকার করে।

অন্য ভাষার তাফসীর · ৭