এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৬৬

সূরা ১৯ : আয়াত ৬৬

وَيَقُولُ ٱلْإِنسَـٰنُ أَءِذَا مَا مِتُّ لَسَوْفَ أُخْرَجُ حَيًّا

আর (পুনরুত্থান অস্বীকারকারী কাফির) মানুষ বলে, আমি মরলে কি আমাকে আবার জীবিত করা হবে?(১৮)

তাফসীর আহসানুল বায়ান

মানুষ[১] বলে, ‘আমার মৃত্যু হলে আমি কি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব?’ [২]

[১] এখানে মানুষ বলতে সাধারণ কাফেরকে বুঝানো হয়েছে; যারা কিয়ামত ও পুনরুত্থানে বিশ্বাসী নয়।

[২] এখানে প্রশ্ন অস্বীকৃতির অর্থে ব্যবহার হয়েছে; অর্থাৎ, আমি মৃত্যুর পর যখন মাটিতে মিশে নিশ্চিহ্ন হয়ে যাব, তখন আমাকে পুনঃ দ্বিতীয়বার কিভাবে সৃষ্টি করা হবে? অর্থাৎ এরূপ সম্ভব নয়।

অন্য ভাষার তাফসীর · ৭