এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৭৪

সূরা ১৯ : আয়াত ৭৪

وَكَمْ أَهْلَكْنَا قَبْلَهُم مِّن قَرْنٍ هُمْ أَحْسَنُ أَثَـٰثًا وَرِءْيًا

আর তাদের পূর্বে আমি কত প্রজন্ম ধ্বংস করেছি, যারা সম্পদ-সামগ্রী এবং বাহ্যিক সৌন্দর্যে ছিল তাদের চেয়ে আরও মনোহর।

তাফসীর আহসানুল বায়ান

তাদের পূর্বে কত জাতিকে আমি বিনাশ করেছি, যারা তাদের অপেক্ষা সাজ-সরঞ্জাম ও বাহ্য দৃষ্টিতে শ্রেষ্ঠ ছিল। [১]

[১] আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার এই সমস্ত জিনিস এমন নয় যা নিয়ে গর্ব করা যেতে পারে বা হক ও বাতিল (সত্য ও অসত্য) এর মধ্যে পার্থক্য করা যেতে পারে। এসব তো পূর্ববর্তী উম্মতের কাছেও ছিল, তা সত্ত্বেও সত্যকে অস্বীকার করার ফলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে। পৃথিবীর এই ধন-সম্পদ তাদেরকে আল্লাহর আযাব হতে বাঁচাতে পারেনি।

অন্য ভাষার তাফসীর · ৭