এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৭

সূরা ১৯ : আয়াত ৭

يَـٰزَكَرِيَّآ إِنَّا نُبَشِّرُكَ بِغُلَـٰمٍ ٱسْمُهُۥ يَحْيَىٰ لَمْ نَجْعَل لَّهُۥ مِن قَبْلُ سَمِيًّا

(প্রার্থনার সাড়া দিয়ে আল্লাহ তাকে বললেন:) ‘হে যাকারিয়া! আমি তোমাকে একটি পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছি, তার নাম ইয়াহইয়া। আমি ইতঃপূর্বে এ নামে অন্য কারো নাম রাখিনি।’

তাফসীর আহসানুল বায়ান

তিনি বললেন, ‘হে যাকারিয়া! অবশ্যই আমি তোমাকে একজন পুত্রের সুসংবাদ দিচ্ছি; তার নাম হবে য়্যাহয়্যা; এই নামে আমি পূর্বে কারো নামকরণ করিনি।’ [১]

[১] আল্লাহ তাআলা শুধু তাঁর দু'আই কবুল করলেন না; বরং সন্তানের নামও ঠিক করে দিলেন।

অন্য ভাষার তাফসীর · ৭