এই আয়াতের তাফসীর

সূরা ২ : আয়াত ১৩১

সূরা ২ : আয়াত ১৩১

إِذْ قَالَ لَهُۥ رَبُّهُۥٓ أَسْلِمْ ۖ قَالَ أَسْلَمْتُ لِرَبِّ ٱلْعَـٰلَمِينَ

(স্মরণ করো) যখন তাঁর (ইবরাহীমের) রাব তাঁকে বলেছিলেন: ‘আত্মসমর্পণ করো।’ সে বলেছিলো: ‘আমি সৃষ্টিকুলের রাবের কাছে আত্মসমর্পণ করলাম।’

সংক্ষিপ্ত তাফসীর

১৩১. আত্মসমর্পণের প্রতি তার বিশেষ আগ্রহের কারণে আল্লাহ তা‘আলা তাকে মনোনীত করেছেন। তিনি তাকে বললেন: একনিষ্ঠভাবে আমার ইবাদাত করো এবং আমার আনুগত্যের ব্যাপারে বিনয়ী হও। তখন তিনি তাঁর প্রতিপালকের আদেশের উত্তরে বললেন: আমি সে আল্লাহর আদেশ মানতে বাধ্য যিনি মানুষের ¯্রষ্টা, রিযিকদাতা ও তাদের সমূহ ব্যাপার নিয়ন্ত্রণকারী।

অন্য ভাষার তাফসীর · ৭