এই আয়াতের তাফসীর

সূরা ২ : আয়াত ২২৭

সূরা ২ : আয়াত ২২৭

وَإِنْ عَزَمُوا۟ ٱلطَّلَـٰقَ فَإِنَّ ٱللَّهَ سَمِيعٌ عَلِيمٌ

আর যদি তারা তালাক দেয়ারই সিদ্ধান্ত নেয় (৫৮), তবে নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

তাফসীর আহসানুল বায়ান

আর যদি তারা তালাকই দিতে (বিবাহ বিচ্ছেদ করতে) সংকল্পবদ্ধ হয়,[১] তবে আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

[১] এই শব্দগুলো থেকে প্রতীয়মান হয় যে, চার মাস হয়ে গেলেই আপনা-আপনিই তালাক হয়ে যাবে না। (যেমন কোন কোন উলামার অভিমত।) বরং স্বামী তালাক দিলে তবেই তালাক হবে। আর এ কাজে আদালতও তাকে বাধ্য করবে। অধিকাংশ উলামার এটাই মত। (ইবনে কাসীর)

অন্য ভাষার তাফসীর · ৭