এই আয়াতের তাফসীর

সূরা ২ : আয়াত ৬৮

সূরা ২ : আয়াত ৬৮

قَالُوا۟ ٱدْعُ لَنَا رَبَّكَ يُبَيِّن لَّنَا مَا هِىَ ۚ قَالَ إِنَّهُۥ يَقُولُ إِنَّهَا بَقَرَةٌ لَّا فَارِضٌ وَلَا بِكْرٌ عَوَانٌۢ بَيْنَ ذَٰلِكَ ۖ فَٱفْعَلُوا۟ مَا تُؤْمَرُونَ

তারা (মূসাকে) বলল: ‘তুমি তোমার রাবের কাছে আমাদের জন্যে দু‘আ করো, তিনি যেন আমাদেরকে গাভিটি কেমন হবে’ তা সুস্পষ্ট করে জানিয়ে দেন। সে বললো: ‘আল্লাহ বলছেন, সেটা এমন গাভী, যা অতি বৃদ্ধও নয়, অল্পবয়স্কও নয়; মধ্যবয়সী। অত:এব তোমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তা পালন করো।’

সংক্ষিপ্ত তাফসীর

৬৮. তারা বিষয়টিকে এড়িয়ে যাওয়ার জন্য মূসা (আলাইহিস-সালাম) কে বললো: আপনি নিজ প্রতিপালকের নিকট এ আবেদন করেন যে, তিনি যেন আমাদেরকে গাভীটির ধরন বলে দেন। তা কেমন হবে? তখন তিনি তাদেরকে বললেন: আল্লাহ তা‘আলা বলছেন: সেটি এমন এক গাভী হবে যা বেশি বড়ও হবে না; আবার ছোটও হবে না। বরং তা এ দু’য়ের মধ্যবর্তী সাইজের হবে। অতএব, তোমাদের প্রভুর আদেশ দ্রæত পালন করো।
অন্য ভাষার তাফসীর · ৭