এই আয়াতের তাফসীর

সূরা ২০ : আয়াত ১০৭

সূরা ২০ : আয়াত ১০৭

لَّا تَرَىٰ فِيهَا عِوَجًا وَلَآ أَمْتًا

তাতে তুমি কোনো বক্রতা ও উঁচু-নিচু দেখবে না।

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

‘যাতে আপনি বাকা ও উঁচু দেখবেন না [১]

[১] এ পাহাড়গুলো ভেঙ্গে বালুকারাশির মতো গুড়ো গুড়ো করে দেয়া হবে এবং সেগুলো ধূলোমাটির মতো সারা দুনিয়ার বুকে ছড়িয়ে সমগ্র দুনিয়াকে এমন একটি সমতল প্রান্তরে পরিণত করে দেয়া হবে যেখানে কোন উঁচু নীচু, ঢালু বা অসমতল জায়গা থাকবে না। তার অবস্থা এমন একটি পরিষ্কার বিছানার মতো হবে যাতে সামান্যতমও খাঁজ বা ভাঁজ থাকবে না। [দেখুন, কুরতুবী]

অন্য ভাষার তাফসীর · ৭