এই আয়াতের তাফসীর

সূরা ২১ : আয়াত ৮৯

সূরা ২১ : আয়াত ৮৯

وَزَكَرِيَّآ إِذْ نَادَىٰ رَبَّهُۥ رَبِّ لَا تَذَرْنِى فَرْدًا وَأَنتَ خَيْرُ ٱلْوَٰرِثِينَ

আর (হে রাসূল! তুমি) স্মরণ করো যাকারিয়্যার কথা, যখন সে তার রবকে ডেকে বলেছিলো, ‘হে আমার রব! আমাকে একা (নিঃসন্তান) রেখো না, তুমি তো সর্বোত্তম উত্তরাধিকারী।’(১৯)

সংক্ষিপ্ত তাফসীর

৮৯. হে রাসূল! আপনি স্মরণ করুন যাকারিয়া (আলাইহিস-সালাম) এর ঘটনা যখন তিনি নিজ প্রতিপালককে ডেকে বলেন: হে আমার প্রতিপালক! আপনি আমাকে একা ছেড়ে দিবেন না যে, আমার কোন সন্তানই থাকবে না। আপনি হলেন সর্বোত্তম উত্তরাধিকারী। তাই আপনি আমাকে এমন একটি সন্তান দিন যে আমার পরেও ওয়ারিশ হিসেবে বাকি থাকবে।

অন্য ভাষার তাফসীর · ৭