এই আয়াতের তাফসীর

সূরা ২১ : আয়াত ৯৩

সূরা ২১ : আয়াত ৯৩

وَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ ۖ كُلٌّ إِلَيْنَا رَٰجِعُونَ

কিন্তু তারা নিজেদের কার্যকলাপে পরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে।(২০) সকলেই (কিয়ামতের দিন) আমার নিকট প্রত্যাবর্তন করবে।

সংক্ষিপ্ত তাফসীর

৯৩. তবে মানুষ বিভিন্ন দলে বিভক্ত। তাদের কেউ তাওহীদপন্থী আবার কেউ মুশরিক। তেমনিভাবে কেউ কাফির আবার কেউ মু’মিন। এ সকল বিভক্তদেরকে কিয়ামতের দিন একমাত্র আমার নিকটেই ফিরে আসতে হবে। তখন আমি তাদেরকে তাদের আমলসমূহের প্রতিদান দেবো।

অন্য ভাষার তাফসীর · ৭