এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ২০

সূরা ২৮ : আয়াত ২০

وَجَآءَ رَجُلٌ مِّنْ أَقْصَا ٱلْمَدِينَةِ يَسْعَىٰ قَالَ يَـٰمُوسَىٰٓ إِنَّ ٱلْمَلَأَ يَأْتَمِرُونَ بِكَ لِيَقْتُلُوكَ فَٱخْرُجْ إِنِّى لَكَ مِنَ ٱلنَّـٰصِحِينَ

আর (খবরটি ছড়িয়ে পড়লে) শহরের দূর প্রান্ত থেকে জনৈক ব্যক্তি ছুটে আসলো। সে বললো: ‘হে মূসা, নিশ্চয় (ফির‘আউনের) পরিষদবর্গ তোমাকে হত্যার পরামর্শ করছে। তাই আপনি এ শহর থেকে বেরিয়ে যান। নিশ্চয় আমি আপনার জন্য কল্যাণকামীদের একজন।’(৩)

তাফসীর ইবনে কাসীর

এই আগন্তুককে (আরবি) বলা হয়েছে। আরবীতে পাকে (আরবি) বলা হয়। এ লোকটি যখন দেখলো যে, পুলিশ হযরত মূসা (আঃ)-এর পিছনে লেগে পড়েছে এবং তাঁকে ধরবার জন্যে বেরিয়ে গেছে তখন সে পায়ের ভরে দ্রুত দৌড়াতে শুরু করে এবং কাছের পথ ধরে চলে অতি তাড়াতাড়ি হযরত মূসা (আঃ)-এর নিকট পৌঁছে গিয়ে তাকে এ খবর অবহিত করে। সে তাঁকে বলেঃ “পারিষদবর্গ তোমাকে হত্যা করে ফেলার পরামর্শ করছে। সুতরাং তুমি এখান থেকে পালিয়ে যাও। আমি তো তোমার হিতাকাঙ্ক্ষী। সুতরাং হে মূসা (আঃ)! আমার কথা মেনে নাও।”

অন্য ভাষার তাফসীর · ৭