এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ৪০

সূরা ২৮ : আয়াত ৪০

فَأَخَذْنَـٰهُ وَجُنُودَهُۥ فَنَبَذْنَـٰهُمْ فِى ٱلْيَمِّ ۖ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلظَّـٰلِمِينَ

অতঃপর আমি তাকে ও তার সেনাবাহিনীকে পাকড়াও করলাম, তারপর তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করলাম। অতএব, (হে রাসূল!) দেখো যালিমদের পরিণাম কিরূপ হয়েছিলো?

তাফসীর আহসানুল বায়ান

অতএব আমি তাকে ও তার বাহিনীকে পাকড়াও করে সমুদ্রে নিক্ষেপ করলাম।[১] সুতরাং দেখ, সীমালংঘনকারীদের পরিণাম কি ছিল!

[১] যখন তার অবিশ্বাস ও ঔদ্ধত্য সীমা অতিক্রম করল এবং কোনক্রমেই ঈমান আনতে প্রস্তুত হল না, তখন শেষ পর্যন্ত এক সকালে আমি তার সলিল সমাধি ঘটালাম।(যার বিস্তারিত আলোচনা সূরা শুআরায় ২৬:১০-৬৮ আয়াতে উল্লেখ হয়েছে।)

অন্য ভাষার তাফসীর · ৭