এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ৪৯

সূরা ২৮ : আয়াত ৪৯

قُلْ فَأْتُوا۟ بِكِتَـٰبٍ مِّنْ عِندِ ٱللَّهِ هُوَ أَهْدَىٰ مِنْهُمَآ أَتَّبِعْهُ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

(হে রাসূল! তুমি এদেরকে) বলো: ‘তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে এমন একটি কিতাব নিয়ে আসো, যা তাওরাত ও আল কুরআনের চেয়ে বেশি হিদায়াতপূর্ণ; আমি তারই অনুসরণ করবো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাক।’

তাফসীর আহসানুল বায়ান

বল, ‘তোমরা সত্যবাদী হলে আল্লাহর নিকট হতে এক গ্রন্থ আনয়ন কর যা পথনির্দেশে এ দু’টি হতে উৎকৃষ্ট হবে; আমি সে গ্রন্থ অনুসরণ করব।’ [১]

[১] যদি তোমরা নিজেদের দাবীতে সত্যবাদী হও যে, কুরআন ও তাওরাত উভয়ই যাদু, তাহলে তোমরা অন্য এক আল্লাহ প্রদত্ত গ্রন্থ পেশ কর; যা উক্ত উভয়ের তুলনায় বেশি সুপথ-নির্দেশক, আমি তার অনুসরণ করব। কারণ, আমি তো সুপথের অনুসন্ধানকারী ও অনুসরণকারী।

অন্য ভাষার তাফসীর · ৭