এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ৬০

সূরা ২৮ : আয়াত ৬০

وَمَآ أُوتِيتُم مِّن شَىْءٍ فَمَتَـٰعُ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَزِينَتُهَا ۚ وَمَا عِندَ ٱللَّهِ خَيْرٌ وَأَبْقَىٰٓ ۚ أَفَلَا تَعْقِلُونَ

আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে, তা দুনিয়ার জীবনের ভোগ্যসামগ্রী ও তার শোভা মাত্র। আর আল্লাহর কাছে যা আছে, তা আরও উত্তম ও অধিক স্থায়ী। তোমরা কি তবে বুঝবে না?

সংক্ষিপ্ত তাফসীর

৬০. তোমাদের প্রতিপালক তোমাদেরকে যা দিয়েছেন দুনিয়ার জীবনে তা তোমরা ভোগ করছো এবং তা দ্বারা সৌন্দর্যমÐিত হচ্ছো। অতঃপর তা একদা নিঃশেষ হয়ে যাবে। আর আল্লাহর নিকট পরকালে যে মহান প্রতিদান রয়েছে তা কিন্তু দুনিয়ার ভোগ ও সৌন্দর্যের চেয়ে অনেক উত্তম ও চিরস্থায়ী। হায়! তোমরা যদি তা বুঝে অস্থায়ী বস্তুর উপর স্থায়ীকে প্রাধান্য দিতে?!

অন্য ভাষার তাফসীর · ৭