সংক্ষিপ্ত তাফসীর
৪৩. হে মারইয়াম! তুমি দীর্ঘ সময় দাঁড়িয়ে নামায পড়ো। আর তোমার প্রভুকে সাজদাহ করো। এমনকি যে সব নেককার বান্দা রুকু’ করে তাদের সাথে তুমিও রুকু’ করো।
يَـٰمَرْيَمُ ٱقْنُتِى لِرَبِّكِ وَٱسْجُدِى وَٱرْكَعِى مَعَ ٱلرَّٰكِعِينَ
হে মারইয়াম! তোমার রবের জন্য বিনয়ী ও অনুগত হও,(২১) তাঁর সিজদা করো এবং রুকূকারীদের সাথে রুকূ করো।