এই আয়াতের তাফসীর

সূরা ৩৭ : আয়াত ৯৯

সূরা ৩৭ : আয়াত ৯৯

وَقَالَ إِنِّى ذَاهِبٌ إِلَىٰ رَبِّى سَيَهْدِينِ

আর সে (ইবরাহীম) বলল: ‘আমি আমার রবের দিকেই (হিজরত করে) যাচ্ছি, তিনি অবশ্যই আমাকে হিদায়াত করবেন।’

তাফসীর আহসানুল বায়ান

ইব্রাহীম বলল, ‘আমি আমার প্রতিপালকের দিকে চললাম,[১] তিনি আমাকে অবশ্যই সৎপথে পরিচালিত করবেন;

[১] ইবরাহীম (আঃ)-এর উক্ত ঘটনা ইরাকের ব্যাবিলন শহরে ঘটেছিল। শেষে তিনি সেখান থেকে হিজরত করে শামে চলে যান এবং সেখানে গিয়ে সন্তানের জন্য দু'আ করেন। (ফাতহুল ক্বাদীর)

অন্য ভাষার তাফসীর · ৭