এই আয়াতের তাফসীর

সূরা ৪১ : আয়াত ২৫

সূরা ৪১ : আয়াত ২৫

وَقَيَّضْنَا لَهُمْ قُرَنَآءَ فَزَيَّنُوا۟ لَهُم مَّا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَحَقَّ عَلَيْهِمُ ٱلْقَوْلُ فِىٓ أُمَمٍ قَدْ خَلَتْ مِن قَبْلِهِم مِّنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ ۖ إِنَّهُمْ كَانُوا۟ خَـٰسِرِينَ

আর আমরা তাদের জন্য এমন সঙ্গী (শয়তান) নির্ধারণ করে দিয়েছিলাম, যারা তাদের সামনে ও পেছনের (দুনিয়া ও আখিরাতের) কাজকে তাদের কাছে শোভনীয় করে দেখাত। আর তাদের ব্যাপারে সেই শাস্তির কথা সত্য হয়ে গেল, যেমনটি তাদের পূর্বে অতিবাহিত জিন ও মানুষের জাতিগুলোর ওপর সত্য হয়েছিল। নিশ্চয়ই তারা ছিল ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।(১৬)

সংক্ষিপ্ত তাফসীর

২৫. আর আমি এ সব কাফিরদের সাথে শয়তান সহযোগীদেরকে যুক্ত করে দিয়েছি। ওরা সর্বদা তাদের সামনে দুনিয়ার কাজকর্ম তথা কুফরী ও পাপাচার এবং পরকালের শাস্তি ও প্রতিদানকে সুন্দর করে তুলে ধরে। ফলে তাদেরকে তার স্মরণ ও সে জন্য আমলের কথা ভুলিয়ে রাখে। পূর্বেকার জিন ও মানবজাতির মতো তাদের জন্যও শাস্তি অবধারিত। তারা সবাই ক্ষতিগ্রস্ত। কেননা, তারা নিজেরা এবং তাদের পরিবারবর্গ সকলেই কিয়ামতের দিন জান্নামে প্রবেশ করবে।
অন্য ভাষার তাফসীর · ৭