এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ১২৭

সূরা ৬ : আয়াত ১২৭

لَهُمْ دَارُ ٱلسَّلَـٰمِ عِندَ رَبِّهِمْ ۖ وَهُوَ وَلِيُّهُم بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ

তাদের জন্য রয়েছে তাদের রবের নিকট শান্তির আবাস। আর তাদের নেক আমলের প্রতিদান স্বরূপ তিনিই হবেন, তাদের অভিভাবক।

তাফসীর আহসানুল বায়ান

তাদের প্রতিপালকের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তারা যা করত, তার কারণে তিনি হবেন তাদের অভিভাবক। [১]

[১] অর্থাৎ, যেভাবে ঈমানদাররা দুনিয়াতে কুফরী ও ভ্রষ্টতার বক্রপথ ত্যাগ করে হিদায়াতের সরল-সঠিক পথের পথিক ছিল, সেইভাবে এখন আখেরাতেও তাদের জন্য শান্তি ও নিরাপত্তার ঘর রয়েছে এবং তাদের নেক আমলগুলোর কারণে আল্লাহও তাদের বন্ধু ও অভিভাবক।

অন্য ভাষার তাফসীর · ৭