এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ১৩২

সূরা ৬ : আয়াত ১৩২

وَلِكُلٍّ دَرَجَـٰتٌ مِّمَّا عَمِلُوا۟ ۚ وَمَا رَبُّكَ بِغَـٰفِلٍ عَمَّا يَعْمَلُونَ

আর প্রত্যেকের আমল অনুযায়ী তার মর্যাদা নির্ধারিত হবে(২৮) এবং তারা যে আমল করে, সে সম্বন্ধে তোমার রব গাফিল নন।

সংক্ষিপ্ত তাফসীর

১৩২. তাদের প্রত্যেকের আমল অনুযায়ী ভিন্ন ভিন্ন মর্যদা রয়েছে। তাই বেশি অনিষ্টকামী ও কম অনিষ্টকামী এক হতে পারে না। না অনুসরণকারী ও অনুসরণীয় উভয়ই এক পর্যায়ের। যেমনিভাবে নেককারদের সাওয়াব এক পর্যায়ের নয়। বস্তুতঃ আপনার প্রতিপালক তাদের কর্মকাÐ সম্পর্কে গাফিল নন। বরং তিনি তা সবই জানেন। তাঁর নিকট কোন কিছুই গোপন নয়। তিনি অচিরেই তাদের আমলসমূহের প্রতিদান দিবেন।

অন্য ভাষার তাফসীর · ৭