এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ৪৫

সূরা ৬ : আয়াত ৪৫

فَقُطِعَ دَابِرُ ٱلْقَوْمِ ٱلَّذِينَ ظَلَمُوا۟ ۚ وَٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

অতএব যারা যালিম সেই সম্প্রদায়ের মূলোচ্ছেদ করা হলো। আর সকল প্রশংসা সৃষ্টিকুলের রব আল্লাহরই জন্য।

সংক্ষিপ্ত তাফসীর

৪৫. অতঃপর কাফিরদের সকলকে ধ্বংসের মাধ্যমে শিকড় কেটে মূলোৎপাটন করে আল্লাহর রাসূলদের সহযোগিতা করা হলো। আর সকল প্রশংসা ও কৃতজ্ঞতা সারা জাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ তা‘আলার জন্য। কারণ, তিনি তাঁর শত্রæদেরকে ধ্বংস ও তাঁর বন্ধুদেরকে সহযোগিতা করলেন।

অন্য ভাষার তাফসীর · ৭