এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ৬২

সূরা ৬ : আয়াত ৬২

ثُمَّ رُدُّوٓا۟ إِلَى ٱللَّهِ مَوْلَىٰهُمُ ٱلْحَقِّ ۚ أَلَا لَهُ ٱلْحُكْمُ وَهُوَ أَسْرَعُ ٱلْحَـٰسِبِينَ

তারপর তাদেরকে তাদের সত্যিকার মালিক আল্লাহর দিকে প্রত্যাবর্তিত করা হবে। জেনে রেখো, সমস্ত হুকম তো তাঁরই এবং তিনি সবচেয়ে দ্রুত হিসেব গ্রহণকারী।

সংক্ষিপ্ত তাফসীর

৬২. অতঃপর রূহ কবযকৃত সকলকে তাদের সত্যিকার মালিক আল্লাহর নিকট ফেরত পাঠানো হয় যাতে তিনি তাদের আমলসমূহের প্রতিদান দিতে পারেন। তাঁর জন্যই নির্ধারিত তাদের ব্যাপারে কার্যকরী ফায়সালা ও ন্যায়সঙ্গত বিচার। তিনিই তোমাদের ও তোমাদের আমলসমূহের দ্রæত হিসাবকারী।

অন্য ভাষার তাফসীর · ৭