এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ৬৪

সূরা ৬ : আয়াত ৬৪

قُلِ ٱللَّهُ يُنَجِّيكُم مِّنْهَا وَمِن كُلِّ كَرْبٍ ثُمَّ أَنتُمْ تُشْرِكُونَ

(হে নবী! তুমি তাদেরকে) বলে দাও: ‘আল্লাহ নিজেই (যাবতীয় ভয়ভীতি থেকে) তোমাদেরকে উদ্ধার করেন এবং প্রত্যেক বিপদ থেকে। তারপরও তোমরা তার সাথে শিরক করো!’

সংক্ষিপ্ত তাফসীর

৬৪. হে রাসূল! আপনি তাদেরকে বলে দিন: একমাত্র আল্লাহই তোমাদেরকে তা থেকে রক্ষা করেন ও সকল বিপদ থেকে নিরাপদে রাখেন। অতঃপর তোমরা নিরাপদ অবস্থায় তাঁর সাথে অন্যকে শরীক করো। তোমরা যা করছো এর চেয়ে বড় যুলুম আর কী হতে পারে?!

অন্য ভাষার তাফসীর · ৭