এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ৬৬

সূরা ৬ : আয়াত ৬৬

وَكَذَّبَ بِهِۦ قَوْمُكَ وَهُوَ ٱلْحَقُّ ۚ قُل لَّسْتُ عَلَيْكُم بِوَكِيلٍ

আর তোমার সম্প্রদায় তা অস্বীকার করেছে; অথচ তা সত্য। বল: ‘আমি তোমাদের ওপর তত্ত্বাবধায়ক নই।’

সংক্ষিপ্ত তাফসীর

৬৬. এ কুর‘আনকে মিথ্যা প্রতিপন্ন করেছে আপনার সম্প্রদায়। অথচ সেটি এমন এক সত্য যা আল্লাহর নিকট থেকে আসার ব্যাপারে কোন সন্দেহ নেই। হে রাসূল! আপনি তাদেরকে বলে দিন: আমি তোমাদের পর্যবেক্ষণের দায়িত্বে নই। আমি কেবল তোমাদের জন্য কঠিন শাস্তির ব্যাপারে ভীতি প্রদর্শনকারী।

অন্য ভাষার তাফসীর · ৭