এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ৭৪

সূরা ৬ : আয়াত ৭৪

وَإِذْ قَالَ إِبْرَٰهِيمُ لِأَبِيهِ ءَازَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا ءَالِهَةً ۖ إِنِّىٓ أَرَىٰكَ وَقَوْمَكَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

আর যখন ইবরাহীম তার পিতা আযরকে বলেছিল: ‘তুমি কি মূর্তিগুলোকে ইলাহরূপে গ্রহণ করছ? নিশ্চয় আমি তোমাকে এবং তোমার সম্প্রদায়কে স্পষ্ট গোমরাহীতে দেখছি।’

তাফসীর আহসানুল বায়ান

স্মরণ কর, ইব্রাহীম তার পিতা আযরকে[১] বলেছিল, আপনি কি মূর্তিসমূহকে উপাস্যরূপে গ্রহণ করেন? আমি তো আপনাকে ও আপনার সম্প্রদায়কে সুস্পষ্ট ভ্রান্তিতে দেখছি।

[১] ঐতিহাসিকগণ ইবরাহীম (আঃ)-এর পিতার দু'টি নাম উল্লেখ করেছেন। আযর এবং তারেখ। হতে পারে দ্বিতীয় নামটি আসলে তার উপাধি। আবার কেউ বলেছেন, আযর ইবরাহীম (আঃ)-এর চাচার নাম। তবে এটা সঠিক নয়, কেননা, কুরআন আযরকে ইবরাহীম (আঃ)-এর পিতা হিসাবে উল্লেখ করেছে। অতএব এটাই ঠিক।

অন্য ভাষার তাফসীর · ৭