এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ১২৮

সূরা ৯ : আয়াত ১২৮

لَقَدْ جَآءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِٱلْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ

(হে আরব জাতি!) অবশ্যই তোমাদের নিকট তোমাদের মধ্য থেকেই(২৬) একজন রাসূল এসেছেন, তোমাদের যে দুঃখ-কষ্ট হয়ে থাকে, তা তার জন্য বড়ই পীড়াদায়ক। তিনি তোমাদের (হিদায়াত ও কল্যাণের ব্যাপারে) অতি আগ্রহী, মু’মিনদের প্রতি তিনি করুণাশীল ও অতি দয়ালু।

সংক্ষিপ্ত তাফসীর

১২৮. হে আরব জাতি! তোমাদের নিকট তোমাদের বংশেরই একজন রাসূল এসেছেন। তিনি তোমাদের মতোই একজন আরবীভাষী। তোমাদেরই কষ্ট তাঁর কষ্ট। তিনি তোমাদের হিদায়েত ও তোমাদের প্রতি গুরুত্ব দেয়ার ব্যাপারে খুবই আগ্রহী। তিনি মু’মিনদের প্রতি বিশেষভাবে অতি করুণাসিক্ত ও পরম দয়ালু।

অন্য ভাষার তাফসীর · ৭