এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৮২

সূরা ৯ : আয়াত ৮২

فَلْيَضْحَكُوا۟ قَلِيلًا وَلْيَبْكُوا۟ كَثِيرًا جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ

অতএব তারা (এ মুনাফিকরা দুনিয়ার জীবনে) অল্প হাসুক এবং (আখিরাতের স্থায়ী জীবনে) বেশি কাঁদুক—এটি তাদের সেই কৃতকর্মের প্রতিফল, যা তারা অবিরাম করে আসছিল।

সংক্ষিপ্ত তাফসীর

৮২. যুদ্ধ থেকে পিছিয়ে পড়া মুনাফিকরা এ নশ্বর দুনিয়ার জীবনে একটুখানি হেসে নিক। তবে তাদেরকে আখিরাতের স্থায়ী জীবনে বেশি করে কাঁদতে হবে। যা হবে দুনিয়ার জীবনে তাদের অর্জনকৃত কুফরি, গুনাহ ও পাপরাশির প্রতিদান।

অন্য ভাষার তাফসীর · ৭