এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৮৮

সূরা ৯ : আয়াত ৮৮

لَـٰكِنِ ٱلرَّسُولُ وَٱلَّذِينَ ءَامَنُوا۟ مَعَهُۥ جَـٰهَدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۚ وَأُو۟لَـٰٓئِكَ لَهُمُ ٱلْخَيْرَٰتُ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

কিন্তু রাসূল ও তার সাথে থাকা মু’মিনরা তাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করেছে। আর সে সব লোকের জন্যই রয়েছে যাবতীয় কল্যাণ(৩২) এবং তারাই সফলকাম।

সংক্ষিপ্ত তাফসীর

৮৮. তবে রাসূল ও তাঁর সাথী মু’মিনরা ওদের ন্যায় আল্লাহর পথে জিহাদ করা থেকে পিছপা হয়নি। তারা নিজেদের জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করেছে। ফলে আল্লাহর নিকট তাদের প্রতিদান স্বরূপ ছিলো দুনিয়ার লাভ হাসিল তথা বিজয় ও যুদ্ধলব্ধ সম্পদ এবং আখিরাতের লাভ হাসিল তথা জান্নাতে প্রবেশ করা উপরন্তু তাদের কাক্সিক্ষত উদ্দেশ্য হাসিল ও আশঙ্কা থেকে মুক্তি।

অন্য ভাষার তাফসীর · ৭