Quran / 34

Saba

سبإ

54 Ayah

Reading settings
RecitationMP3Quran
34:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى لَهُۥ مَا فِى ٱلسَّمَـٰوَٰتِ وَمَا فِى ٱلْأَرْضِ وَلَهُ ٱلْحَمْدُ فِى ٱلْـَٔاخِرَةِ ۚ وَهُوَ ٱلْحَكِيمُ ٱلْخَبِيرُ

All praise be to Allah, to Whom belongs all that is in the heavens and all that is on earth, and to Him is the praise in the Hereafter; He is the All-Wise, All-Aware.

সকল প্রশংসা আল্লাহর, যিনি আসমানসমূহে যা কিছু আছে ও জমিনে যা কিছু আছে তার মালিক। আর আখিরাতেও সকল প্রশংসা তাঁরই এবং তিনি প্রজ্ঞাময়, সম্যক অবগত।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:2

يَعْلَمُ مَا يَلِجُ فِى ٱلْأَرْضِ وَمَا يَخْرُجُ مِنْهَا وَمَا يَنزِلُ مِنَ ٱلسَّمَآءِ وَمَا يَعْرُجُ فِيهَا ۚ وَهُوَ ٱلرَّحِيمُ ٱلْغَفُورُ

He knows whatever goes into the earth and whatever comes out of it, and whatever descends from the heaven and whatever ascends to it, and He is the Most Merciful, All-Forgiving.

তিনি জানেন জমিনে যা প্রবেশ করে এবং তা থেকে যা কিছু বের হয়(১); আর আসমান থেকে যা নাযিল হয় এবং তাতে যা উঠে।(২) আর তিনি (মু’মিনদের প্রতি) পরম দয়ালু, অতিশয় ক্ষমাশীল।

(১) জমিনে যা প্রবেশ করে: যেমন: পানি ও শস্য, বীজ, ইত্যাদি এবং জমিন থেকে যা বের হয়: যেমন, উদ্ভিদ, খনিজ সম্পদ, পানি ইত্যাদি। (২) আসমান থেকে বৃষ্টি, ফিরিশতা ও রিযক হিসাবে যা অবতরণ করে, তিনি তাও জানেন। আসমানে ফিরিশতা, তাঁর বান্দাদের আমল ও আত্মাসহ যত কিছু উত্থিত হয়, সব কিছুই তিনি জানেন।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:3

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَا تَأْتِينَا ٱلسَّاعَةُ ۖ قُلْ بَلَىٰ وَرَبِّى لَتَأْتِيَنَّكُمْ عَـٰلِمِ ٱلْغَيْبِ ۖ لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَلَآ أَصْغَرُ مِن ذَٰلِكَ وَلَآ أَكْبَرُ إِلَّا فِى كِتَـٰبٍ مُّبِينٍ

Those who disbelieve say, “The Hour will not come to us.” Say, “Yes, by my Lord, it will surely come to you.” [He is] the Knower of the unseen; not even an atom’s weight[1] is hidden from Him in the heavens or on earth, nor is there anything smaller or bigger than that, except that it is in a clear Record[2],

[1] Or the weight of the smallest ant. [2] i.e., the Preserved Tablet (al-Lawh al-Mahfūz).

আর কাফিররা বলে: ‘কিয়ামত আমাদের কাছে আসবে না।’ হে রাসূল! তুমি (তাদেরকে) বলো: ‘অবশ্যই, আমার রবের শপথ! কিয়ামত তোমাদের কাছে আসবেই। তিনি গায়িব সম্পর্কে অবগত। আসমানসমূহ ও জমিনে অনু পরিমাণ কিংবা তদাপেক্ষা ছোট অথবা বড় কিছুই তাঁর অগোচরে নেই; বরং সবই সুস্পষ্ট কিতাবে রয়েছে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:4

لِّيَجْزِىَ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ ۚ أُو۟لَـٰٓئِكَ لَهُم مَّغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ

so that He may reward those who believe and do righteous deeds; it is they who will have forgiveness and a generous provision.

যাতে তিনি প্রতিদান দেন তাদেরকে যারা ঈমান আনে ও সৎকর্ম করে। তাদেরই জন্য রয়েছে, ক্ষমা ও (জান্নাতে) সম্মানজনক রিযক।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:5

وَٱلَّذِينَ سَعَوْ فِىٓ ءَايَـٰتِنَا مُعَـٰجِزِينَ أُو۟لَـٰٓئِكَ لَهُمْ عَذَابٌ مِّن رِّجْزٍ أَلِيمٌ

But those who strive against Our verses[3], seeking to discredit them, for such there will be a punishment of agonizing pain.

[3] In order to undermine their credibility.

আর যারা আমার আয়াতসমূহকে ব্যর্থ করে দেওয়ার উদ্দেশ্যে প্রচেষ্টা চালিয়েছে(৩), তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক নিকৃষ্ট শাস্তি।

(৩) আল্লাহর আয়াতসমূহকে যাদু এবং তাঁর রাসূলকে গণক, যাদুকর ও কবি ইত্যাদি অপবাদ দিয়ে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:6

وَيَرَى ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْعِلْمَ ٱلَّذِىٓ أُنزِلَ إِلَيْكَ مِن رَّبِّكَ هُوَ ٱلْحَقَّ وَيَهْدِىٓ إِلَىٰ صِرَٰطِ ٱلْعَزِيزِ ٱلْحَمِيدِ

Those who are blessed with knowledge can see that whatever has been sent down to you from your Lord is the truth and that it guides to the path of the All-Mighty, the Praiseworthy.

আর যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তারা জানে যে, তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে, তাই সত্য এবং তা মহাপরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথ নির্দেশ করে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:7

وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ هَلْ نَدُلُّكُمْ عَلَىٰ رَجُلٍ يُنَبِّئُكُمْ إِذَا مُزِّقْتُمْ كُلَّ مُمَزَّقٍ إِنَّكُمْ لَفِى خَلْقٍ جَدِيدٍ

The disbelievers [mockingly] say, “Shall we show you a man[4] who will tell you that when you are completely disintegrated into dust, you will be created anew?”

[4] i.e., the Prophet (ﷺ).

আর কাফিররা (ঠাট্টাচ্ছলে) বলে: ‘আমরা কি তোমাদেরকে এমন এক ব্যক্তির সন্ধান দিবো, যে তোমাদেরকে এক (অদ্ভুতূতসংবাদ দেয় যে, তোমরা যখন (মৃত্যুর পরে) পুরোপুরি ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন নিশ্চয় তোমরা নতুনভাবে সৃষ্ট হবে’?

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:8

أَفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا أَم بِهِۦ جِنَّةٌۢ ۗ بَلِ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ فِى ٱلْعَذَابِ وَٱلضَّلَـٰلِ ٱلْبَعِيدِ

Has he fabricated a lie against Allah, or is he mad?”[5] No, but those who do not believe in the Hereafter will be in the punishment, and they are extremely misguided.

[5] People knew that the Prophet (ﷺ) was the most truthful person, as he was known to be the wisest person among them too; so Allah did not refute these two baseless accusations; rather, He only made mention of their consequence of denying the life after death.

(তারা মুহাম্মাদ সম্পর্কে বলে) সে কি আল্লাহ সম্পর্কে মিথ্যা রটনা করেছে, নাকি সে উন্মাদ? বরং যারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই শাস্তির মধ্যে এবং সুদূর ভ্রষ্টতায় নিমজ্জিত।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:9

أَفَلَمْ يَرَوْا۟ إِلَىٰ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُم مِّنَ ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۚ إِن نَّشَأْ نَخْسِفْ بِهِمُ ٱلْأَرْضَ أَوْ نُسْقِطْ عَلَيْهِمْ كِسَفًا مِّنَ ٱلسَّمَآءِ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّكُلِّ عَبْدٍ مُّنِيبٍ

Do they not see all that is before them and all that is behind them of the heavens and earth? If We willed, We could cause the earth to swallow them up, or cause fragments of the sky to fall upon them. Indeed, there is a sign in this for every slave who turns to Allah in repentance.

তারা কি তাদের সামনে ও তাদের পেছনে আসমান ও জমিনে যা কিছু আছে তার প্রতি লক্ষ্য করে না? আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকেসহ ভূমি ধসিয়ে দিতে পারি অথবা আসমান থেকে এক খণ্ড (শাস্তি) তাদের ওপর নিপতিত করতে পারি। নিশ্চয় এতে রয়েছে, আল্লাহ অভিমুখী প্রত্যেক বান্দার জন্য নিদর্শন।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:10

وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ مِنَّا فَضْلًا ۖ يَـٰجِبَالُ أَوِّبِى مَعَهُۥ وَٱلطَّيْرَ ۖ وَأَلَنَّا لَهُ ٱلْحَدِيدَ

Indeed, We bestowed favors upon David: “O mountains, echo Allah’s praise with him, and the birds too!” And We made iron malleable for him:

আর অবশ্যই আমি আমার পক্ষ থেকে দাঊদকে মর্যাদা (৩)দান করেছি। আমি আদেশ করলামঃ ‘হে পর্বতমালা, তোমরা দাঊদের সাথে আমার পবিত্রতা ঘোষণা কর’ এবং পাখিদেরকেও। আর আমি তার জন্য লোহাকে নরম করে দিয়েছিলাম, (৩) এখানে ফাদল দ্বারা মর্যাদা, নবুওয়্যাত, রাজত্ব ও অনুগ্রহকে বুঝানো হয়েছে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:11

أَنِ ٱعْمَلْ سَـٰبِغَـٰتٍ وَقَدِّرْ فِى ٱلسَّرْدِ ۖ وَٱعْمَلُوا۟ صَـٰلِحًا ۖ إِنِّى بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

“Make coats of mail, and maintain balance in the linking rings, and do [all of you] righteous deeds, for I am All-Seeing of what you do.”

(আমি বললাম,) তুমি পূর্ণাঙ্গ বর্ম তৈরি কর এবং বুননের কাজে পরিমিতি রক্ষা কর। আর তোমরা সৎকর্ম কর; নিশ্চয় তোমরা যা কর, আমি তা সম্যক দ্রষ্টা।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:12

وَلِسُلَيْمَـٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ ۖ وَأَسَلْنَا لَهُۥ عَيْنَ ٱلْقِطْرِ ۖ وَمِنَ ٱلْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِۦ ۖ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ ٱلسَّعِيرِ

And to Solomon [We subdued] the wind: its morning course was a month’s journey and its evening course was a month’s journey. And We caused a stream of molten brass to flow for him, and there were some jinn who worked for him by his Lord’s permission; whoever among them deviated from Our command, We made him taste the punishment of the Blazing Fire.

আর সুলাইমানের জন্য আমি বাতাসকে অনুগত করে দিয়েছিলাম, যাতে ভর করে সে সকালে এক মাসের পথ এবং সন্ধ্যায় এক মাসের পথ অতিক্রম করতো। আর আমি তার জন্য গলিত তামার ঝর্ণা প্রবাহিত করেছিলাম। আর কতিপয় জিন তার রবের অনুমতিক্রমে তার সামনে কাজ করতো। তাদের মধ্যে যে আমার নির্দেশ থেকে বিচ্যুত হয়, তাকে আমি প্রজ্বলিত আগুনের শাস্তি ভোগ করাবো।(৪)

(৪) কোনো জিন যদি সুলাইমানের আনুগত্য না করে, তবে তাকে আখিরাতে জাহান্নামের আগুন দ্বারা শাস্তি দেয়া হবে। কেউ কেউ বলেন, দুনিয়াতেও আল্লাহ তাদের ওপর একজন ফিরিশতা নিয়োজিত রেখেছিলেন, যে অবাধ্য জিনকে আগুনের চাবুক মেরে কাজ করতে বাধ্য করত।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:13

يَعْمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَـٰرِيبَ وَتَمَـٰثِيلَ وَجِفَانٍ كَٱلْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَـٰتٍ ۚ ٱعْمَلُوٓا۟ ءَالَ دَاوُۥدَ شُكْرًا ۚ وَقَلِيلٌ مِّنْ عِبَادِىَ ٱلشَّكُورُ

They made for him whatever he wished of sanctuaries[6], images[7], basins as large as reservoirs, and huge fixed cooking pots. “Do [good deeds] in gratitude, O household of David!” But few of My slaves are grateful.”

[6] i.e., palaces, dwellings, or places of prayer. [7] Which were not prohibited at the time of Solomon (ﷺ).

তারা (এসব জিনেরা) সুলাইমানের ইচ্ছানুযায়ী তার জন্য তৈরি করতো উঁচু প্রাসাদ (৫), ভাস্কর্য, সুবিশাল হাউযের মত বড় পাত্র ও মজবুতভাবে স্থাপিত বৃহদাকার ডেক। ‘হে দাঊদ পরিবার! তোমরা কৃতজ্ঞতাস্বরূপ আমল করে যাও এবং আমার বান্দাদের মধ্যে অল্প সংখ্যকই কৃতজ্ঞ।’

(৫) মাহারীব দ্বারা সালাত আদায়ের মসজিদসমূহও বুঝানো হয়ে থাকে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:14

فَلَمَّا قَضَيْنَا عَلَيْهِ ٱلْمَوْتَ مَا دَلَّهُمْ عَلَىٰ مَوْتِهِۦٓ إِلَّا دَآبَّةُ ٱلْأَرْضِ تَأْكُلُ مِنسَأَتَهُۥ ۖ فَلَمَّا خَرَّ تَبَيَّنَتِ ٱلْجِنُّ أَن لَّوْ كَانُوا۟ يَعْلَمُونَ ٱلْغَيْبَ مَا لَبِثُوا۟ فِى ٱلْعَذَابِ ٱلْمُهِينِ

Then when We decreed Solomon’s death, nothing showed them that he was dead except a creature of the earth[8] eating away his staff[9]. When he fell down, the jinn realized that if they had truly known the unseen, they would not have remained in the debasing servitude[10].

[8] i.e., a termite was gnawing his staff. [9] Upon which he was leaning. [10] It is proof that the jinn do not have knowledge of the unseen.

অতঃপর যখন আমি সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন মাটির (উই) পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো, যা তার লাঠি খাচ্ছিলো। অতঃপর যখন সে পড়ে গেলো তখন জিনরা বুঝতে পারলো যে, তারা যদি গায়িব জানতো, তাহলে তারা লাঞ্ছনাদায়ক শাস্তিতে থাকতো না।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:15

لَقَدْ كَانَ لِسَبَإٍ فِى مَسْكَنِهِمْ ءَايَةٌ ۖ جَنَّتَانِ عَن يَمِينٍ وَشِمَالٍ ۖ كُلُوا۟ مِن رِّزْقِ رَبِّكُمْ وَٱشْكُرُوا۟ لَهُۥ ۚ بَلْدَةٌ طَيِّبَةٌ وَرَبٌّ غَفُورٌ

There was a sign for [the people of] Sheba in their dwelling place: two gardens – one on the right and one on the left. “Eat of your Lord’s provision, and be grateful to Him; a pleasant land and a Forgiving Lord.”

নিশ্চয় সাবা সম্প্রদায়ের জন্য তাদের বাসভূমিতে ছিল এক নিদর্শন: দু’টি উদ্যান, একটি ডানে ও অপরটি বামে, (তাদেরকে বলা হয়েছিলঃ) ‘তোমরা তোমাদের রবের রিযক থেকে খাও। আর তাঁর নি‘আমতের শুকরিয়া আদায় করো। এটি হচ্ছে উত্তম নগরী। আর (তোমাদের রব) ক্ষমাশীল রব।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:16

فَأَعْرَضُوا۟ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ سَيْلَ ٱلْعَرِمِ وَبَدَّلْنَـٰهُم بِجَنَّتَيْهِمْ جَنَّتَيْنِ ذَوَاتَىْ أُكُلٍ خَمْطٍ وَأَثْلٍ وَشَىْءٍ مِّن سِدْرٍ قَلِيلٍ

But they turned away, so We sent against them a devastating flood[11] and replaced their two gardens with two others of bitter fruit, and tamarisk bushes, and a few lote trees.

[11] i.e., which destroyed their dam and submerged their farms.

তারপরও তারা (৬) ( মুখ ফিরিয়ে নিলো। ফলে আমি তাদের ওপর বাঁধভাঙা বন্যা প্রবাহিত করলাম। আর আমি তাদের উদ্যান দু’টিকে পরিবর্তন করে দিলাম এমন দু’টি উদ্যানে যাতে উৎপন্ন হয় তিক্ত ফলের গাছ, (ফল বিহীন) ঝাউগাছ এবং সামান্য কিছু কুল গাছ।

(৬) আল্লাহর শুকরিয়া ও তাঁর রাসূলদের ওপর ঈমান আনা থেকে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:17

ذَٰلِكَ جَزَيْنَـٰهُم بِمَا كَفَرُوا۟ ۖ وَهَلْ نُجَـٰزِىٓ إِلَّا ٱلْكَفُورَ

This is how We punished them for their ingratitude; would We punish anyone except those who are utterly ungrateful?

আমি তাদেরকে সে শাস্তি দিয়েছিলাম তাদের কুফরীর কারণে। আর আমি অকৃতজ্ঞ ব্যতীত অন্য কাউকে এমন শাস্তি দেই না।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:18

وَجَعَلْنَا بَيْنَهُمْ وَبَيْنَ ٱلْقُرَى ٱلَّتِى بَـٰرَكْنَا فِيهَا قُرًى ظَـٰهِرَةً وَقَدَّرْنَا فِيهَا ٱلسَّيْرَ ۖ سِيرُوا۟ فِيهَا لَيَالِىَ وَأَيَّامًا ءَامِنِينَ

We placed [a chain of] towns between them and the towns We had blessed[12], and We made between them well-measured distances[13]: “Travel through them by night and day safely.”

[12] i.e., between the land of the people of Sheba and the land of Makkah and Jerusalem. [13] i.e., We placed between them settlements at measured distances for the travelers’ convenience.

আর তাদের এবং যেসব জনপদের মধ্যে আমি বরকত দিয়েছিলাম (৭)সেগুলোর মধ্যবর্তীস্থানে আমি বহু দৃশ্যমান জনপদ স্থাপন করেছিলাম এবং তাতে ভ্রমণের যথাযথ ব্যবস্থা করেছিলাম। ‘তোমরা এসব জনপদে রাত-দিন (যখন ইচ্ছা শত্রু, ক্ষুধা ও পিপাসা থেকে) নিরাপদে ভ্রমণ করো।’

(৭) আল্লাহ ইয়ামেনের সাবাবাসীদের এবং সিরিয়ার গ্রামসমূহের জনপদের মধ্যে বরকত দান করেছিলেন।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:19

فَقَالُوا۟ رَبَّنَا بَـٰعِدْ بَيْنَ أَسْفَارِنَا وَظَلَمُوٓا۟ أَنفُسَهُمْ فَجَعَلْنَـٰهُمْ أَحَادِيثَ وَمَزَّقْنَـٰهُمْ كُلَّ مُمَزَّقٍ ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّكُلِّ صَبَّارٍ شَكُورٍ

But they said, “Our Lord, make [the distance between] our journeys longer[14],” and they wronged themselves. So We made them tales [of the past], and dispersed them in all directions. Indeed, there are signs in this for everyone who is patient and grateful.

[14] They were bored of a comfortable life and easy traveling. Similarly, the Children of Israel were bored of eating the manna and quails and sought other types of food such as onions, garlic, cucumber, etc. See 2:61.

কিন্তু তারা বললো: ‘হে আমাদের রব! আমাদের সফরের মাঝে দূরত্ব বাড়িয়ে দিন।’ আর তারা (নিজেদের প্রতি যুলম করলো। ফলে আমি তাদেরকে (ইতিহাসের) কাহিনীর বিষয়ে পরিণত করলাম এবং তাদেরকে একেবারে ছিন্নভিন্ন করে দিলাম। নিশ্চয় এতে প্রত্যেক ধৈর্যশীল কৃতজ্ঞ ব্যক্তির জন্য রয়েছে নিদর্শন।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:20

وَلَقَدْ صَدَّقَ عَلَيْهِمْ إِبْلِيسُ ظَنَّهُۥ فَٱتَّبَعُوهُ إِلَّا فَرِيقًا مِّنَ ٱلْمُؤْمِنِينَ

Satan found his assumption[15] about them[16] to be true, for they followed him, except for a group of the believers,

[15] That he would be able to mislead them. [16] i.e., the people of Sheba or humankind in general.

আর অবশ্যই ইবলিস তাদের (পথভ্রষ্ট করা) সম্পর্কে নিজের ধারণাকে সত্য প্রমাণ করেছে। ফলে মুমিনদের একটি দল ছাড়া তারা সবাই তার অনুসরণ করেছে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:21

وَمَا كَانَ لَهُۥ عَلَيْهِم مِّن سُلْطَـٰنٍ إِلَّا لِنَعْلَمَ مَن يُؤْمِنُ بِٱلْـَٔاخِرَةِ مِمَّنْ هُوَ مِنْهَا فِى شَكٍّ ۗ وَرَبُّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ حَفِيظٌ

even though he had no authority over them, except that We might distinguish those who believe in the Hereafter from those who are in doubt about it. Your Lord is Watchful over all things.”

আর তাদের ওপর ইবলিসের কোনো কর্তৃত্ব ছিল না। তবে এ জন্য (তাকে অবকাশ দেওয়া হয়েছিল) যাতে আমি প্রকাশ করে দিই কে আখিরাতে বিশ্বাস করে এবং কে সে বিষয়ে সন্দেহে রয়েছে। আর আপনার রব সবকিছুর সংরক্ষক।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:22

قُلِ ٱدْعُوا۟ ٱلَّذِينَ زَعَمْتُم مِّن دُونِ ٱللَّهِ ۖ لَا يَمْلِكُونَ مِثْقَالَ ذَرَّةٍ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَلَا فِى ٱلْأَرْضِ وَمَا لَهُمْ فِيهِمَا مِن شِرْكٍ وَمَا لَهُۥ مِنْهُم مِّن ظَهِيرٍ

Say, “Call upon those whom you claim [to be gods] besides Allah. They do not have even an atom’s weight of authority in the heavens or on earth, nor do they have any share in either of them, nor is any of them a helper to Allah.”

হে রাসূল! (মুশরিকদেরকে) বলো: ‘তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে ইলাহ মনে করতে তাদেরকে ডাকো। তারা আসমানসমূহ ও জমিনের মধ্যে অনু পরিমাণও কোনা কিছুর মালিক নয়। আর এ দু’য়ের মধ্যে (আল্লাহর সাথে) তাদের কোনো অংশীদারিত্ব নেই এবং তাদের মধ্য থেকে কেউ তাঁর সাহায্যকারীও নয়।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:23

وَلَا تَنفَعُ ٱلشَّفَـٰعَةُ عِندَهُۥٓ إِلَّا لِمَنْ أَذِنَ لَهُۥ ۚ حَتَّىٰٓ إِذَا فُزِّعَ عَن قُلُوبِهِمْ قَالُوا۟ مَاذَا قَالَ رَبُّكُمْ ۖ قَالُوا۟ ٱلْحَقَّ ۖ وَهُوَ ٱلْعَلِىُّ ٱلْكَبِيرُ

No intercession will be of any benefit before Him, except for those whom He gave permission. Until when their hearts are relieved of dread[17], they will say [to the angels], “What did your Lord just say?” They will say, “The Truth, and He is the Most High, Most Great.”

[17] i.e., the hearts of the angels who will have permission to intercede.

আর আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ছাড়া তাঁর কাছে কোন সুপারিশ কারো উপকার করবে না। অবশেষে যখন তাদের অন্তর থেকে ভীতি দূর করা হবে, তখন তারা বলবে, ‘তোমাদের রব কী বলেছেন?’ তারা (ফিরিশতাগণ) বলবে, ‘তিনি সত্যই বলেছেন।’ আর তিনি সর্বোচ্চ, সুমহান।(৮)

(৮) অর্থাৎ আল্লাহ যখন আসমানে কথা বলেন বা কোন আদেশ জারি করেন তখন ফিরিশতাগণ তাঁর কথার মর্যাদা প্রদর্শনমূলক তাদের ডানা নাড়তে থাকে এবং তারা ভয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে। অত:পর তারা জিবরীল এবং তাদের কাছের ফিরিশতাদেরকে জিজ্ঞেস করে, তোমাদের রব কী আদেশ করেছেন?

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:24

قُلْ مَن يَرْزُقُكُم مِّنَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ قُلِ ٱللَّهُ ۖ وَإِنَّآ أَوْ إِيَّاكُمْ لَعَلَىٰ هُدًى أَوْ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

Say, “Who provides for you from the heavens and earth?” Say, “Allah! And surely either we or you[18] are rightly guided or clearly misguided.”

[18] i.e., the believers or the polytheists.

বলুন, ‘আসমানসমূহ ও জমিন থেকে তোমাদের রিযিক কে প্রদান করেন?’ বলুন, ‘আল্লাহ।’ আর নিশ্চয়ই আমরা অথবা তোমরা কেউ না কেউ অবশ্যই সঠিক পথের ওপর রয়েছে কিংবা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে।(৯)

(৯) সন্দেহাতীতভাবে মু’মিনরা হচ্ছে হিদায়তপ্রাপ্ত, আর মুশরিকরা হচ্ছে পথভ্রষ্ট।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:25

قُل لَّا تُسْـَٔلُونَ عَمَّآ أَجْرَمْنَا وَلَا نُسْـَٔلُ عَمَّا تَعْمَلُونَ

Say, “You will not be questioned about our misdeeds, nor will we be questioned about your deeds.”

হে রাসূল! বলো, ‘ আমরা যে অপরাধ করেছি সে ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না, আর তোমরা যা করো, সে সম্পর্কে আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে না ।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:26

قُلْ يَجْمَعُ بَيْنَنَا رَبُّنَا ثُمَّ يَفْتَحُ بَيْنَنَا بِٱلْحَقِّ وَهُوَ ٱلْفَتَّاحُ ٱلْعَلِيمُ

Say, “Our Lord will gather us together, then He will rightly judge between us, for He is the All-Knowing Judge[19].”

[19] Al-Fattāh (lit., "the Opener"): He who decides all matters in truth and justice; opens the way to victory, success, relief, and knowledge.

বলো: ‘আমাদের রব আমাদেরকে একত্র করবেন। তারপর তিনি আমাদের মধ্যে (ইনসাফের সাথে) সঠিকভাবে ফয়সালা করবেন। আর তিনিই শ্রেষ্ঠ ফয়সালাকারী ও সম্যক পরিজ্ঞাত।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:27

قُلْ أَرُونِىَ ٱلَّذِينَ أَلْحَقْتُم بِهِۦ شُرَكَآءَ ۖ كَلَّا ۚ بَلْ هُوَ ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

Say, “Show me those whom you have associated with Him as partners. No indeed! Rather, He is Allah, the All-Mighty, All-Wise.”

বলো: ‘তোমরা আমাকে দেখাও তো, তোমরা যাদেরকে আল্লাহর সাথে শরীক হিসেবে যুক্ত করেছ। কখনোই নয় ; বরং তিনিই আল্লাহ, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:28

وَمَآ أَرْسَلْنَـٰكَ إِلَّا كَآفَّةً لِّلنَّاسِ بَشِيرًا وَنَذِيرًا وَلَـٰكِنَّ أَكْثَرَ ٱلنَّاسِ لَا يَعْلَمُونَ

We have not sent you [O Prophet] except as a bearer of glad tidings and a warner to all mankind, but most people do not know.

হে রাসূল! আমি তো কেবল তোমাকে সমগ্র মানবজাতির জন্য (জান্নাতের) সুসংবাদদাতা ও (জাহান্নামের) ভীতি প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি; কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:29

وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

They say, “When will this promise come to pass, if you are truthful?”

আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, (শাস্তির) এ ওয়াদা কখন বাস্তবায়িত হবে’?

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
34:30

قُل لَّكُم مِّيعَادُ يَوْمٍ لَّا تَسْتَـْٔخِرُونَ عَنْهُ سَاعَةً وَلَا تَسْتَقْدِمُونَ

Say, “There is an appointed Day for you that you can neither delay for a while, nor can you bring it forward.”

হে রাসূল! বলো: ‘তোমাদের জন্য রয়েছে একটি নির্ধারিত দিনের ওয়াদা, যা থেকে তোমরা মুহূর্তকাল বিলম্বিত করতে পারবে না, আর ত্বরান্বিতও করতে পারবে না।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir

Note

Saved on this device; account sync is available

Saved on this device; account sync is available