القرآن / 38

ص

ص

88 آية

إعدادات القراءة
التلاوةMP3Quran
38:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ صٓ ۚ وَٱلْقُرْءَانِ ذِى ٱلذِّكْرِ

Sād[1]. By the Qur’an, full of reminder[2],

[1] See footnote 2:1. [2] The oath's completion is that the Qur’an is inimitable and thus Allah's miracle.

সোয়াদ; উপদেশপূর্ণ কুরআনের শপথ।(১)

(১) এ আল কুরআনে মানুষের ইহকালীন ও পরকালীন উপকারি বিষয়াদি বিবৃত হয়েছে।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:2

بَلِ ٱلَّذِينَ كَفَرُوا۟ فِى عِزَّةٍ وَشِقَاقٍ

yet those who disbelieve are in arrogance and dissension.

বরং যারা কুফরি করেছে, তারা অহংকার ও সত্যের বিরোধিতায় নিমজ্জিত রয়েছে।(২)

(২) তারা আল্লাহর একত্ববাদ ও নবী মুহাম্মাদের রিসালাতের মিথ্যারোপ ও বিরোধিতায় আকুন্ঠ নিমজ্জিত ছিলো।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:3

كَمْ أَهْلَكْنَا مِن قَبْلِهِم مِّن قَرْنٍ فَنَادَوا۟ وَّلَاتَ حِينَ مَنَاصٍ

How many generations have We destroyed before them, and they cried out when it was too late for deliverance.

তাদের পূর্বে আমি কত বংশধরকে ধ্বংস করেছি। তখন তারা আর্তচিৎকার করেছিল; কিন্তু তখন (শাস্তি থেকে) পলায়নের কোন সময় ছিল না।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:4

وَعَجِبُوٓا۟ أَن جَآءَهُم مُّنذِرٌ مِّنْهُمْ ۖ وَقَالَ ٱلْكَـٰفِرُونَ هَـٰذَا سَـٰحِرٌ كَذَّابٌ

They wonder that a warner has come to them from among themselves[3], and the disbelievers say, “This is a magician and a liar!

[3] The disbelievers demanded that an angel be sent to them to convey the message of Allah, not a human like themselves.

আর তারা আশ্চার্যান্বিত হয়েছে যে, তাদের কাছে তাদের মধ্য থেকেই একজন সতর্ককারী (রাসূল) এসেছে এবং কাফিররা বলে: ‘এ তো জাদুকর, মিথ্যাবাদী।’

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:5

أَجَعَلَ ٱلْـَٔالِهَةَ إِلَـٰهًا وَٰحِدًا ۖ إِنَّ هَـٰذَا لَشَىْءٌ عُجَابٌ

Has he made all gods into one God? Indeed, this is something strange!”

‘সে কি সকল উপাস্যকে এক ইলাহ বানিয়ে নিয়েছে? নিশ্চয় এ তো এক আশ্চর্য বিষয়!’

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:6

وَٱنطَلَقَ ٱلْمَلَأُ مِنْهُمْ أَنِ ٱمْشُوا۟ وَٱصْبِرُوا۟ عَلَىٰٓ ءَالِهَتِكُمْ ۖ إِنَّ هَـٰذَا لَشَىْءٌ يُرَادُ

The leaders among them departed, saying, “Carry on as you are, and stay faithful to your gods. Indeed, there is a motive behind it[4].

[4] i.e., The Prophet (ﷺ) only wants to gain influence and prestige for himself.

আর তাদের গণ্যমান্য ও মোড়লরা চলে গেল একথা বলে যে, ‘তোমরা চলে যাও এবং তোমাদের উপাস্যগুলোর ওপর অবিচল থাক। নিশ্চয় (মুহাম্মাদের এক ইলাহের ইবাদাতের) এ বিষয়টি উদ্দেশ্য প্রণোদিত।’

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:7

مَا سَمِعْنَا بِهَـٰذَا فِى ٱلْمِلَّةِ ٱلْـَٔاخِرَةِ إِنْ هَـٰذَآ إِلَّا ٱخْتِلَـٰقٌ

We have not heard of this in the last religion[5]. This is nothing but a fabrication.

[5] It refers to Christianity or pagan Arab beliefs.

আমরা তো সাম্প্রতিক ধর্মমতে ((মুহাম্মাদের তাওহীদের) এ কথা শুনিনি।(৩) এটি তো নিছক মিথ্যা-বানোয়াট কথা ছাড়া আর কিছু নয়।

(৩) অর্থাৎ আমরা আমাদের বাপ-দাদার জীবনাদর্শে বা ঈসা আলাইহিস সালামের ধর্মে আল্লাহর একত্ববাদের এমন কথা শুনিনি।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:8

أَءُنزِلَ عَلَيْهِ ٱلذِّكْرُ مِنۢ بَيْنِنَا ۚ بَلْ هُمْ فِى شَكٍّ مِّن ذِكْرِى ۖ بَل لَّمَّا يَذُوقُوا۟ عَذَابِ

Has the Reminder been sent down to him from among us?” Rather, they are in doubt about My Reminder[6], for they have not yet tasted My punishment.

[6] They do not question the Prophet's (ﷺ) honesty; rather, they question the Qur’an itself. See 6:33.

(মুশরিকরা বলল:) ‘আমাদের মধ্য থেকে শুধু তার ওপরই কি যিক্‌র (আল কুরআন) নাযিল করা হল?(৪) বরং তারা আমার যিকরের ব্যাপারে সন্দেহে রয়েছে। বরং তারা এখনও আমার শাস্তি আস্বাদন করেনি।(৫)

(৪) অথচ আমরা হলাম উচ্চ শ্রেণীর নেতা। (৫) তারা যদি আমার শাস্তি আস্বাদন করতো, তাহলে তারা আল্লাহর সাথে কুফরী ও শিরক করতে এবং তোমার ওপর অবতীর্ণ ওহীর ব্যাপারে সন্দেহ পোষণে দুঃসাহস দেখাতো না।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:9

أَمْ عِندَهُمْ خَزَآئِنُ رَحْمَةِ رَبِّكَ ٱلْعَزِيزِ ٱلْوَهَّابِ

Or do they possess the treasuries of the mercy of your Lord, the All-Mighty, the Bestower?

নাকি তোমার পরাক্রমশালী, মহাদাতা রবের রহমতের ভাণ্ডারসমূহ তাদের কাছেই রয়েছে?(৬)

(৬) বস্তুত এটি তাদের হাতে নেই; বরং রহমতের ভাণ্ডার একমাত্র মহান আল্লাহর কাছে, যিনি যাকে ইচ্ছা তা দান করেন অথবা তা থেকে নিবৃত রাখেন।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:10

أَمْ لَهُم مُّلْكُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَمَا بَيْنَهُمَا ۖ فَلْيَرْتَقُوا۟ فِى ٱلْأَسْبَـٰبِ

Or do they have the dominion of the heavens and earth and all that is between them? Then let them ascend by any means[7].

[7] To manage the affairs of their dominion.

নাকি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যবর্তী সবকিছুর রাজত্ব তাদের? তাহলে তারা উপায়-উপকরণে আরোহণ করুক।(৭)

(৭) অথচ কস্মিনকালেও তারা আসমানে আরোহণ করতে পারবে না।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:11

جُندٌ مَّا هُنَالِكَ مَهْزُومٌ مِّنَ ٱلْأَحْزَابِ

This is only a small army[8] among several armies[9] that will soon be defeated.

[8] It alludes to the defeat of the pagans of Makkah at Badr. [9] i.e., the defeated armies of the past who rejected their messengers.

এ বাহিনী অবশ্যই সেখানে দলসমূহের মত পরাজিত হবে। (৮) (৮) পূর্বে অতিবাহিত নবীদেরকে অস্বীকারকারীরা যেমন পরাজিত হয়েছে তেমনি মুহাম্মাদের অস্বীকারকারীরাও পরাভূত হবে।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:12

كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوحٍ وَعَادٌ وَفِرْعَوْنُ ذُو ٱلْأَوْتَادِ

The people of Noah rejected [their messengers] before them, as did ‘Aad and Pharaoh, the owner of stakes[10];

[10] It refers to the stakes by which he used to torture people, or the pyramids which are like stakes into the earth.

তাদের পূর্বেও নূহের জাতি, ‘আদ সম্প্রদায় ও প্রতাপশালী অধিপতি ফির‘আউন (নবীদেরকে) অস্বীকার করেছিল।(৯)

(৯) যুল-আওতাদ দ্বারা কী বোঝানো হয়েছে, তা নিয়ে মতানৈক্য রয়েছে। কেউ কেউ বলেছেন: সে মানুষকে চিৎ করে শুইয়ে তার হাত-পায়ে পেরেক এঁটে দিত এবং তার ওপরে সাপ-বিচ্ছু ছেড়ে দিত। কারো মতে, সে রশি ও পেরেক দ্বারা বিশেষ এক প্রকার খেলা খেলত। কেউ কেউ বলেছেন: এখানে পেরেক বলে অট্টালিকা বোঝান হয়েছে। সে সুদৃঢ় অট্টালিকা নির্মাণ করেছিল। আবার সম্ভবত পেরেক বলতে মিসরের পিরামিডও বুঝানো যেতে পারে। কেননা এগুলো জমিনের মধ্যে পেরেকের মতো গাঁথা রয়েছে।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:13

وَثَمُودُ وَقَوْمُ لُوطٍ وَأَصْحَـٰبُ لْـَٔيْكَةِ ۚ أُو۟لَـٰٓئِكَ ٱلْأَحْزَابُ

and Thamūd and the people of Lot, and the dwellers of the Forest – such were the [denier] parties.

ছামূদ, লুত সম্প্রদায় ও আইকার অধিবাসীরা (শুআইবের জাতি)ও। এরাই ছিল ( মিথ্যারোপকারী) দলসমূহ।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:14

إِن كُلٌّ إِلَّا كَذَّبَ ٱلرُّسُلَ فَحَقَّ عِقَابِ

Each of them rejected their messenger, therefore My punishment became inevitable.

তাদের প্রত্যেকেই রাসূলদেরকে অস্বীকার করেছিল। ফলে আমার শাস্তি অবধারিত হয়েছিল।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:15

وَمَا يَنظُرُ هَـٰٓؤُلَآءِ إِلَّا صَيْحَةً وَٰحِدَةً مَّا لَهَا مِن فَوَاقٍ

They are only waiting for a single Blast that cannot be stopped[11].

[11] Fawāq: "respite", more literally, "a period between two milkings of a she-camel," which also alludes to "return" or "repetition."

আর এরা তো কেবল (শিঙ্গায় ফুৎকারের) একটি বিকট আওয়াজের অপেক্ষা করছে, যাতে কোন বিরাম থাকবে না।(১০)

(১০) অর্থাৎ এসব কাফিররা শুধু শিঙ্গায় দ্বিতীয় ফুৎকারের অপেক্ষায় রয়েছে, যা থেকে ফেরত আসার কোন অবকাশ নেই।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:16

وَقَالُوا۟ رَبَّنَا عَجِّل لَّنَا قِطَّنَا قَبْلَ يَوْمِ ٱلْحِسَابِ

They say, “Our Lord, hasten for us our share [of punishment] before the Day of Reckoning.”

আর তারা বলে: হে ‘আমাদের রব, হিসাব দিবসের আগেই (পার্থিব জীবনে) আমাদের প্রাপ্য অংশটুকু আমাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিন।’

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:17

ٱصْبِرْ عَلَىٰ مَا يَقُولُونَ وَٱذْكُرْ عَبْدَنَا دَاوُۥدَ ذَا ٱلْأَيْدِ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌ

Bear with patience whatever they say, and remember Our slave David, the man of strength who constantly turned [to Allah].

(হে রাসূল!) তারা যা বলে, সে বিষয়ে ধৈর্য ধারণ কর এবং আমার (আনুগত্যে ও শত্রুর বিরোধিতায়) শক্তিশালী বান্দা দাঊদকে স্মরণ কর। নিশ্চয় সে ছিল আল্লাহর প্রতি সদা প্রত্যাবর্তনশীল।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:18

إِنَّا سَخَّرْنَا ٱلْجِبَالَ مَعَهُۥ يُسَبِّحْنَ بِٱلْعَشِىِّ وَٱلْإِشْرَاقِ

We subjected the mountains to join him in glorifying Allah in the evening and the morning,

নিশ্চয় আমি (দাঊদের সাথে) পর্বতমালাকে অনুগত করেছিলাম, তার সাথে এগুলো সকাল-সন্ধ্যায় আমার তাসবীহ পাঠ করত।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:19

وَٱلطَّيْرَ مَحْشُورَةً ۖ كُلٌّ لَّهُۥٓ أَوَّابٌ

and the birds, in their flocks; they all would echo his praise.

আর সমবেত পাখীদেরকেও ; প্রত্যেকেই ছিল অধিক আল্লাহ অভিমুখী।(১১)

(১১) অর্থাৎ পাহাড় ও পক্ষিকুল সবাই দাঊদ ‘আলাইহিস সালামের সাথে আল্লাহর তাসবীহ জপতো।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:20

وَشَدَدْنَا مُلْكَهُۥ وَءَاتَيْنَـٰهُ ٱلْحِكْمَةَ وَفَصْلَ ٱلْخِطَابِ

We strengthened his kingdom and gave him wisdom and sound judgment [and speech].

আর আমি তার রাজত্বকে সুদৃঢ় করেছিলাম এবং তাকে হিকমত (নবুওয়াত) ও ফয়সালাকারী বাগ্মিতা(১২) দিয়েছিলাম।

(১২) অর্থাৎ সকল অভিপ্রায়ে সন্তোষজনক বক্তব্য, সুস্পষ্ট কথা ও সর্বোত্তম বিচারশক্তি আল্লাহ তাকে দান করেছিলেন।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:21

وَهَلْ أَتَىٰكَ نَبَؤُا۟ ٱلْخَصْمِ إِذْ تَسَوَّرُوا۟ ٱلْمِحْرَابَ

Has there come to you the story of the adversaries, when they climbed the wall of his chamber?

আর হে রাসূল! তোমার কাছে কি ঝগড়াকারী লোকদের সংবাদ এসেছে? যখন তারা প্রাচীর ডিঙিয়ে মিহরাবে (দাঊদ এর ইবাদাতখানায়) আসল।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:22

إِذْ دَخَلُوا۟ عَلَىٰ دَاوُۥدَ فَفَزِعَ مِنْهُمْ ۖ قَالُوا۟ لَا تَخَفْ ۖ خَصْمَانِ بَغَىٰ بَعْضُنَا عَلَىٰ بَعْضٍ فَٱحْكُم بَيْنَنَا بِٱلْحَقِّ وَلَا تُشْطِطْ وَٱهْدِنَآ إِلَىٰ سَوَآءِ ٱلصِّرَٰطِ

When they entered upon David, he was frightened. They said, “Do not be afraid. We are two adversaries: one of us has wronged the other, so judge between us with fairness, and do not be unjust, and guide us to the straight path.

যখন তারা (উভয়ে আকস্মিকভাবে) দাঊদের কাছে প্রবেশ করল, তখন সে তাদের ভয় পেয়ে গেল। তারা (দাঊদকে) বলল: ‘আপনি ভয় করবেন না, আমরা বিবদমান দু’পক্ষ। আমাদের একে অন্যের উপর সীমালঙ্ঘন করেছে। অতএব আপনি আমাদের মধ্যে ন্যায়বিচার করুন, অবিচার করবেন না। আর আমাদেরকে সরল-সঠিক পথের নির্দেশনা দিন।’

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:23

إِنَّ هَـٰذَآ أَخِى لَهُۥ تِسْعٌ وَتِسْعُونَ نَعْجَةً وَلِىَ نَعْجَةٌ وَٰحِدَةٌ فَقَالَ أَكْفِلْنِيهَا وَعَزَّنِى فِى ٱلْخِطَابِ

This is my brother[12]. He has ninety-nine ewes while I have only one. He said, ‘Give her into my charge,’ and he overpowered me in speech.”

[12] i.e., brother in faith, business partner, or biological brother.

(বিবাদকারীদের একজন বললো:) ‘নিশ্চয় এ আমার ভাই। তার নিরানব্বইটি ভেড়ী আছে, আর আমার আছে মাত্র একটা ভেড়ী। তবুও সে বলে, ‘এ ভেড়ীটিও আমার তত্ত্বাবধানে দিয়ে দাও’, আর (প্রমাণ উপস্থাপনে) তর্কে সে আমার ওপর প্রাধান্য বিস্তার করেছে।’

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:24

قَالَ لَقَدْ ظَلَمَكَ بِسُؤَالِ نَعْجَتِكَ إِلَىٰ نِعَاجِهِۦ ۖ وَإِنَّ كَثِيرًا مِّنَ ٱلْخُلَطَآءِ لَيَبْغِى بَعْضُهُمْ عَلَىٰ بَعْضٍ إِلَّا ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ وَقَلِيلٌ مَّا هُمْ ۗ وَظَنَّ دَاوُۥدُ أَنَّمَا فَتَنَّـٰهُ فَٱسْتَغْفَرَ رَبَّهُۥ وَخَرَّ رَاكِعًا وَأَنَابَ ۩

David said, “He has certainly wronged you by demanding that your ewe be added to his flock. Indeed, many partners oppress one another, except those who believe and do righteous deeds – and how few they are.” Then David realized that We were only testing him, so he asked his Lord for forgiveness[13], fell down in prostration, and turned to Him in repentance.

[13] For fear of the two men or the misjudgment he made.

দাঊদ বলল: ‘তোমার ভেড়ীকে তার ভেড়ীর পালের সাথে যুক্ত করার দাবি করে সে তোমার প্রতি যুলম করেছে। আর শরীকদের অনেকেই (১৩) একে অন্যের উপর সীমালঙ্ঘন করে থাকে। তবে কেবল তারাই এরূপ করে না, যারা ঈমান আনে এবং নেক আমল করে। আর এরা সংখ্যায় খুবই কম।’ আর দাঊদ বুঝতে পারল যে, (এই দুজনের ঝগড়া দ্বারা) আমি তাকে পরীক্ষা করেছি। তারপর সে তার রবের কাছে ক্ষমা চাইল, সাজদায় লুটিয়ে পড়ল এবং তাঁর অভিমুখী হল।

(১৩) অপরের অধিকার হরণ ও বেইনসাফির মাধ্যমে।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:25

فَغَفَرْنَا لَهُۥ ذَٰلِكَ ۖ وَإِنَّ لَهُۥ عِندَنَا لَزُلْفَىٰ وَحُسْنَ مَـَٔابٍ

So We forgave that for him, and he certainly has a place of nearness to Us and a good place of return.

তখন আমি তাকে তা ক্ষমা করে দিলাম। আর অবশ্যই আমার কাছে তার জন্য রয়েছে নৈকট্য এবং উত্তম প্রত্যাবর্তনস্থল।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:26

يَـٰدَاوُۥدُ إِنَّا جَعَلْنَـٰكَ خَلِيفَةً فِى ٱلْأَرْضِ فَٱحْكُم بَيْنَ ٱلنَّاسِ بِٱلْحَقِّ وَلَا تَتَّبِعِ ٱلْهَوَىٰ فَيُضِلَّكَ عَن سَبِيلِ ٱللَّهِ ۚ إِنَّ ٱلَّذِينَ يَضِلُّونَ عَن سَبِيلِ ٱللَّهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌۢ بِمَا نَسُوا۟ يَوْمَ ٱلْحِسَابِ

“O David, We have made you a ruler on earth, so judge between people with justice, and do not follow your desires lest they lead you astray from Allah’s way. Those who go astray from Allah’s way will have a severe punishment because of their forgetting the Day of Reckoning.”

হে দাঊদ! নিশ্চয় আমি তোমাকে জমিনে খলীফা বানিয়েছি, অতএব তুমি মানুষের মধ্যে ন্যায়বিচার করো এবং প্রবৃত্তির অনুসরণ করো না। কেননা তা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। নিশ্চয় যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। কারণ তারা হিসাব দিবসকে ভুলে গিয়েছিল।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:27

وَمَا خَلَقْنَا ٱلسَّمَآءَ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا بَـٰطِلًا ۚ ذَٰلِكَ ظَنُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ ۚ فَوَيْلٌ لِّلَّذِينَ كَفَرُوا۟ مِنَ ٱلنَّارِ

We have not created the heavens and earth and all that is between them in vain. That is the assumption of those who disbelieve. So woe to the disbelievers from the Fire!

আর আসমান, জমিন এবং এ দু’য়ের মধ্যে যা কিছু আছে, তা আমি অনর্থক সৃষ্টি করিনি। অনর্থক সৃষ্টি করার ধারণাটি কেবল কাফিরদের। সুতরাং কাফিরদের জন্য রয়েছে জাহান্নামের দুর্ভোগ।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:28

أَمْ نَجْعَلُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ كَٱلْمُفْسِدِينَ فِى ٱلْأَرْضِ أَمْ نَجْعَلُ ٱلْمُتَّقِينَ كَٱلْفُجَّارِ

Should We make those who believe and do righteous deeds equal to those who spread corruption on earth? Or should We make the righteous equal to the wicked?

যারা ঈমান আনে ও সৎকাজ করে আমি কি তাদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের সমতুল্য গণ্য করব? নাকি আমি মুত্তাকীদেরকে পাপাচারীদের সমতুল্য গণ্য করব?(১৪)

(১৪) কস্মিনকালেও তারা সমান নয়। বরং আল্লাহ মু’মিন-মুত্তাকীদেরকে জান্নাতে প্রবেশ করানোর মাধ্যমে প্রতিদান দিবেন। পক্ষান্তরে হতভাগা কাফিরদেরকে জাহান্নামে প্রবেশ করানোর মাধ্যমে বদলা দিবেন।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:29

كِتَـٰبٌ أَنزَلْنَـٰهُ إِلَيْكَ مُبَـٰرَكٌ لِّيَدَّبَّرُوٓا۟ ءَايَـٰتِهِۦ وَلِيَتَذَكَّرَ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

This is a blessed Book that We have sent down to you [O Prophet] so that they may reflect upon its verses, and so that people of understanding may take heed.

আমি তোমার প্রতি নাযিল করেছি এক বরকতময় কিতাব (আল কুরআন), যাতে মানুষ এর আয়াতসমূহ নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং যাতে বুদ্ধিমানগণ (তা থেকে) উপদেশ গ্রহণ করে।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
38:30

وَوَهَبْنَا لِدَاوُۥدَ سُلَيْمَـٰنَ ۚ نِعْمَ ٱلْعَبْدُ ۖ إِنَّهُۥٓ أَوَّابٌ

And to David We gave Solomon, an excellent and faithful slave who constantly turned [to Us].

আর আমি দাঊদকে (পুত্র হিসাবে) সুলাইমানকে দান করলাম। সে কতই না উত্তম বান্দা! নিঃসন্দেহে সে ছিল অতিশয় আল্লাহ অভিমুখী।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير

ملاحظة

محفوظ على هذا الجهاز؛ يمكن المزامنة مع الحساب

محفوظ على هذا الجهاز؛ يمكن المزامنة مع الحساب