আল-কুরআন · ১৮

Al-Kahf

الكهف১১০ আয়াত
অনুবাদের ভাষা
পাঠে দেখুন
পাঠ সেটিংস

আয়াত শুনুন

অডিও সেটিংস

একটি আয়াত শুনতে তার আরবি বা বাংলা বোতাম চাপুন। একটানা শুনতে ওপরের Play চাপুন।

আরবি: মিশারি আল-আফাসি। বাংলা অডিওর অনুবাদ প্রদর্শিত বাংলা লেখার সঙ্গে শব্দে শব্দে নাও মিলতে পারে।

১৮:৪৫পারা ১৫

وَٱضْرِبْ لَهُم مَّثَلَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا كَمَآءٍ أَنزَلْنَـٰهُ مِنَ ٱلسَّمَآءِ فَٱخْتَلَطَ بِهِۦ نَبَاتُ ٱلْأَرْضِ فَأَصْبَحَ هَشِيمًا تَذْرُوهُ ٱلرِّيَـٰحُ ۗ وَكَانَ ٱللَّهُ عَلَىٰ كُلِّ شَىْءٍ مُّقْتَدِرًا

আর (হে রাসূল!) তুমি তাদের জন্য(১৫) দুনিয়ার জীবনের দৃষ্টান্ত পেশ করো, (ধ্বংস ও দ্রুত নিঃশেষ হওয়ার ক্ষেত্রে) দুনিয়ার জীবন হলো (বৃষ্টির) পানির মতো, যা আমি আকাশ থেকে বর্ষণ করেছি। তারপর তা মাটির উদ্ভিদজাতির সঙ্গে মিশে যায় (এবং সবুজ স্নিগ্ধ উদ্ভিদ জন্ম দেয়), তারপর সেগুলো শুকিয়ে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়। ফলে বাতাস সেগুলোকে উড়িয়ে নিয়ে যায়। আর আল্লাহ সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান।

(১৫) অর্থাৎ দুনিয়ার ধোঁকায় পড়া লোকদের জন্যে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর

নোট

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়