আল-কুরআন / ৩৯

সূরা ৩৯

যাচাইকৃত কুরআন পাঠ এখনও প্রকাশিত হয়নি।

তিলাওয়াতঅনুমোদিত অডিও নেই
৩৯:১

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ تَنزِيلُ ٱلْكِتَـٰبِ مِنَ ٱللَّهِ ٱلْعَزِيزِ ٱلْحَكِيمِ

The revelation of this Book is from Allah, the All-Mighty, the All-Wise.

এই কিতাব (আল কুরআন) পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২

إِنَّآ أَنزَلْنَآ إِلَيْكَ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ فَٱعْبُدِ ٱللَّهَ مُخْلِصًا لَّهُ ٱلدِّينَ

Indeed, We have sent down to you [O Prophet] the Book with the truth, so worship Allah with sincere devotion to Him.

নিশ্চয়ই আমরা তোমার প্রতি সত্যসহ এ কিতাব নাযিল করেছি। সুতরাং তুমি আল্লাহরই ইবাদত কর, তাঁর জন্য দীনকে একনিষ্ঠ করে।(১)

(১) অর্থাৎ তুমি আল্লাহর একত্ববাদকে সামনে রেখে এবং শিরকমুক্ত তাওহীদকে আঁকড়ে ধরে তাঁরই ইবাদাত করো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:৩

أَلَا لِلَّهِ ٱلدِّينُ ٱلْخَالِصُ ۚ وَٱلَّذِينَ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ أَوْلِيَآءَ مَا نَعْبُدُهُمْ إِلَّا لِيُقَرِّبُونَآ إِلَى ٱللَّهِ زُلْفَىٰٓ إِنَّ ٱللَّهَ يَحْكُمُ بَيْنَهُمْ فِى مَا هُمْ فِيهِ يَخْتَلِفُونَ ۗ إِنَّ ٱللَّهَ لَا يَهْدِى مَنْ هُوَ كَـٰذِبٌ كَفَّارٌ

Indeed, sincere devotion is due to Allah alone[1]. As for those who take others as guardians besides Him, [saying], “We only worship them so that they may bring us closer to Allah.” Allah will judge between them[2] concerning that over which they differ. Allah does not guide anyone who is a liar and a persistent disbeliever.

[1] i.e., He only accepts sincere worship and obedience. [2] i.e., between those who were devoted to Allah alone and those who associated partners with Him.

জেনে রেখো, (শিরকমুক্ত) বিশুদ্ধ ইবাদাত-আনুগত্য আল্লাহর জন্যই। আর যারা আল্লাহর পরিবর্তে অন্যদেরকে (২) অভিভাবকরূপে গ্রহণ করে, তারা বলে: ‘আমরা কেবল এজন্যই তাদের ‘ইবাদাত করি যে, তারা আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করিয়ে দিবে।’ যে বিষয়ে তারা মতভেদ করছে আল্লাহ নিশ্চয় সে ব্যাপারে তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। নিশ্চয় আল্লাহ চরম মিথ্যাবাদী ও কাফিরকে হিদায়াত দেন না। (২) তারা মূর্তি, দেবতা ও তাগূতকে অভিভাবক মনে করে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:৪

لَّوْ أَرَادَ ٱللَّهُ أَن يَتَّخِذَ وَلَدًا لَّٱصْطَفَىٰ مِمَّا يَخْلُقُ مَا يَشَآءُ ۚ سُبْحَـٰنَهُۥ ۖ هُوَ ٱللَّهُ ٱلْوَٰحِدُ ٱلْقَهَّارُ

If Allah had willed to take for Himself a son, He could have chosen whatever He wished from among what He creates. Glory be to Him. He is Allah, the One, the Subjugator.

আল্লাহ যদি সন্তান গ্রহণ করতে ইচ্ছা করতেন, তবে তিনি যা সৃষ্টি করেছেন, তা থেকে যাকে ইচ্ছা (সন্তানরূপে) বেছে নিতেন। তিনি মহাপবিত্র! তিনিই আল্লাহ, এক ও অদ্বিতীয় (৩), সর্বময় কর্তৃত্বশালী।

(৩) তাঁর কোন শরীক নেই, তিনি সৃষ্টিকুলের ওপর।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:৫

خَلَقَ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ بِٱلْحَقِّ ۖ يُكَوِّرُ ٱلَّيْلَ عَلَى ٱلنَّهَارِ وَيُكَوِّرُ ٱلنَّهَارَ عَلَى ٱلَّيْلِ ۖ وَسَخَّرَ ٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّ يَجْرِى لِأَجَلٍ مُّسَمًّى ۗ أَلَا هُوَ ٱلْعَزِيزُ ٱلْغَفَّـٰرُ

He created the heavens and earth for a true purpose. He wraps the night over the day and wraps the day over the night. He has subjected the sun and the moon, each running its course for an appointed term. Indeed, He is the All-Mighty, Most Forgiving.

তিনি (এক মহান উদ্দেশ্যে) যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন। তিনি রাতকে দিনের মধ্যে প্রবিষ্ট করেন আর দিনকে প্রবিষ্ট করেন রাতের মধ্যে এবং সূর্য ও চাঁদকে নিয়ন্ত্রণাধীন করেছেন। প্রত্যেকে এক নির্ধারিত সময় পর্যন্ত চলছে। জেনে রাখ, তিনি মহাপরাক্রমশালী, পরম ক্ষমাশীল।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:৬

خَلَقَكُم مِّن نَّفْسٍ وَٰحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنْهَا زَوْجَهَا وَأَنزَلَ لَكُم مِّنَ ٱلْأَنْعَـٰمِ ثَمَـٰنِيَةَ أَزْوَٰجٍ ۚ يَخْلُقُكُمْ فِى بُطُونِ أُمَّهَـٰتِكُمْ خَلْقًا مِّنۢ بَعْدِ خَلْقٍ فِى ظُلُمَـٰتٍ ثَلَـٰثٍ ۚ ذَٰلِكُمُ ٱللَّهُ رَبُّكُمْ لَهُ ٱلْمُلْكُ ۖ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۖ فَأَنَّىٰ تُصْرَفُونَ

He created you from a single soul[3], then He made from it its mate[4], and He created for you eight types of livestock[5]. He creates you in the wombs of your mothers [in stages], creation after creation, in three layers of darkness[6]. Such is Allah, your Lord. To Him belongs the dominion; none has the right to be worshiped except Him. So how are you averted?

[3] i.e., Adam. [4] i.e., Eve. [5] The eight types of livestock: (four males and females): a pair of sheep, a pair of goats, a pair of camels, and a pair of oxen. See 6:143-144. [6] These three layers: the belly, the womb, and the amniotic membrane.

তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে, তারপর তা থেকে তার জোড়া সৃষ্টি করেছেন।(৪) আর চতুষ্পদ জন্তু থেকে তোমাদের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন আট জোড়া(৫); তিনি তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মাতৃগর্ভে: এক সৃষ্টির পর আরেক সৃষ্টি, তিনটি অন্ধকারে(৬); তিনিই হলেন আল্লাহ; তোমাদের রব; রাজত্ব তাঁরই; তিনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই। তারপরও তোমাদেরকে কোথায় ফিরানো হচ্ছে? (৪) পৃথিবীর প্রথম ব্যক্তি আদম এবং তার জোড়া হলো স্ত্রী হাওয়া।

(৫) উট, গরু, ভেড়া ও ছাগল প্রত্যেক প্রকারেই পুরুষ ও মহিলা মিলে মোট আট প্রকার পশু তিনি সৃষ্টি করেছেন। (৬) অর্থাৎ পেট, গর্ভাশয় ও কুসুমের অন্ধকারে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:৭

إِن تَكْفُرُوا۟ فَإِنَّ ٱللَّهَ غَنِىٌّ عَنكُمْ ۖ وَلَا يَرْضَىٰ لِعِبَادِهِ ٱلْكُفْرَ ۖ وَإِن تَشْكُرُوا۟ يَرْضَهُ لَكُمْ ۗ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ ثُمَّ إِلَىٰ رَبِّكُم مَّرْجِعُكُمْ فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ تَعْمَلُونَ ۚ إِنَّهُۥ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ

If you disbelieve, then Allah is in no need of you, but He does not approve of disbelief for His slaves. If you are grateful, He approves that for you. No bearer of burden can bear the burden of another. Then to your Lord is your return, and He will inform you of what you used to do. He is All-Knowing of what is in the hearts.

তোমরা যদি কুফরী কর তবে জেনে রাখ, আল্লাহ তোমাদের থেকে অমুখাপেক্ষী। আর তিনি তাঁর বান্দাদের জন্য কুফরী পছন্দ করেন না এবং তোমরা যদি কৃতজ্ঞ হও তবে তোমাদের জন্য তিনি তা পছন্দ করেন। আর কোন বোঝা বহনকারী, অপরের বোঝা বহন করবে না। তারপর তোমাদের রবের দিকেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তোমরা (দুনিয়াতে) যে আমল করতে, তিনি তা তোমাদেরকে জানিয়ে দিবেন। নিশ্চয় তিনি অন্তরে যা (লুকায়িত) আছে, সে সম্পর্কে সম্যক অবগত।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:৮

وَإِذَا مَسَّ ٱلْإِنسَـٰنَ ضُرٌّ دَعَا رَبَّهُۥ مُنِيبًا إِلَيْهِ ثُمَّ إِذَا خَوَّلَهُۥ نِعْمَةً مِّنْهُ نَسِىَ مَا كَانَ يَدْعُوٓا۟ إِلَيْهِ مِن قَبْلُ وَجَعَلَ لِلَّهِ أَندَادًا لِّيُضِلَّ عَن سَبِيلِهِۦ ۚ قُلْ تَمَتَّعْ بِكُفْرِكَ قَلِيلًا ۖ إِنَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلنَّارِ

When adversity befalls man, he calls upon his Lord, turning to Him in repentance. Then when his Lord bestows His favor upon him, he forgets the adversity for which he was calling upon Him before, and sets up rivals to Allah, to mislead others from His way. Say [O Prophet], “Enjoy your disbelief for a little while; you will be one of the people of the Fire.”

আর যখন মানুষকে কোনো দুঃখ-কষ্ট স্পর্শ করে, তখন সে (৭) একনিষ্ঠচিত্তে তার রবকে ডাকে এবং তাঁরই দিকে ফিরে আসে। অতঃপর তিনি যখন নিজ পক্ষ থেকে তাকে কোনো নিয়ামত দান করেন, তখন সে পূর্বে যে কারণে তাঁকে ডাকছিল তা ভুলে যায় এবং আল্লাহর সমকক্ষ স্থির করে, যাতে মানুষকে তাঁর পথ থেকে বিচ্যুত করতে পারে। বলুন, ‘তুমি তোমার কুফরী নিয়ে কিছুকাল ভোগ করে নাও; নিশ্চয়ই তুমি জাহান্নামবাসীদের অন্তর্ভুক্ত।’

(৭) তার বিপদ মুক্তির জন্য।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:৯

أَمَّنْ هُوَ قَـٰنِتٌ ءَانَآءَ ٱلَّيْلِ سَاجِدًا وَقَآئِمًا يَحْذَرُ ٱلْـَٔاخِرَةَ وَيَرْجُوا۟ رَحْمَةَ رَبِّهِۦ ۗ قُلْ هَلْ يَسْتَوِى ٱلَّذِينَ يَعْلَمُونَ وَٱلَّذِينَ لَا يَعْلَمُونَ ۗ إِنَّمَا يَتَذَكَّرُ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

[Is he better] or the one who constantly worships during the night, prostrating and standing, fearing the Hereafter and hoping for the mercy of his Lord? Say, “Are those who know equal to those who do not know?” It is only the people of understanding who will take heed.

যে ব্যক্তি রাতের বিভিন্ন প্রহরে সাজদাবনত হয়ে ও দাঁড়িয়ে আনুগত্য প্রকাশ করে, আখিরাতকে ভয় করে এবং তার রবের রহমত কামনা করে,(৮) হে রাসূল! তুমি বলো: ‘যারা (৯) জানে আর যারা জানে না, তারা কি সমান?’ বিবেকবান লোকেরাই কেবল উপদেশ গ্রহণ করে।

(৮) সে কি তার সমান যে এরূপ করে না? (৯) চিনে ও তাদের অপরিহার্য করণীয় বিধান।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১০

قُلْ يَـٰعِبَادِ ٱلَّذِينَ ءَامَنُوا۟ ٱتَّقُوا۟ رَبَّكُمْ ۚ لِلَّذِينَ أَحْسَنُوا۟ فِى هَـٰذِهِ ٱلدُّنْيَا حَسَنَةٌ ۗ وَأَرْضُ ٱللَّهِ وَٰسِعَةٌ ۗ إِنَّمَا يُوَفَّى ٱلصَّـٰبِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ

Say[7], “O My slaves who believe, fear your Lord. Those who do good in this world will have a good return, and Allah’s earth is spacious. Those who observe patience will be given their reward without measure.”

[7] Allah instructed the Prophet (ﷺ) to say on behalf of Him.

হে রাসূল! তুমি বলো: ‘হে আমার মু’মিন বান্দারা! যারা ঈমান এনেছ, তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে, তাদের জন্য রয়েছে কল্যাণ।(১০) আর আল্লাহর জমিন প্রশস্ত।(১১) নিশ্চয় ধৈর্যশীলদেরকে (পরকালে) বিনা হিসেবে পূর্ণরূপে তাদের প্রতিদান দেয়া হবে।’

(১০) অর্থাৎ তাদের জন্য দুনিয়াতে রয়েছে সাহায্য, বিজয়, সুস্থতা ও সম্পদের মাধ্যমে উত্তম প্রতিদান আর পরকালে রয়েছে জান্নাত। (১১) আল্লাহর জমিন যেহেতু প্রশস্ত, সুতরাং তোমরা তাতে প্রয়োজনে হিজরত কর, জিহাদ কর, মূর্তি থেকে এবং গুনাহ থেকে দূরে সরে থাকো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১১

قُلْ إِنِّىٓ أُمِرْتُ أَنْ أَعْبُدَ ٱللَّهَ مُخْلِصًا لَّهُ ٱلدِّينَ

Say, “I have been commanded to worship Allah, with sincere devotion to Him,

হে রাসূল! বলো: ‘নিশ্চয় আমাকে নির্দেশ দেয়া হয়েছে যে, আমি যেন আল্লাহর-ই জন্য আনুগত্যকে একনিষ্ঠ করে ইবাদাত করি ।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১২

وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ ٱلْمُسْلِمِينَ

and I have been commanded to be the first of those who submit to Allah.”

‘আমাকে আরো নির্দেশ দেয়া হয়েছে যেন আমি প্রথম মুসলিম হই।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১৩

قُلْ إِنِّىٓ أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّى عَذَابَ يَوْمٍ عَظِيمٍ

Say, “I truly fear, if I were to disobey my Lord, the punishment of a momentous Day.”

হে রাসূল! বলো: ‘আমি যদি আমার রবের অবাধ্য হই, তবে আমি এক মহাদিবসের শাস্তির ভয় করি।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১৪

قُلِ ٱللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَّهُۥ دِينِى

Say, “It is Allah alone Whom I worship, with sincere devotion to Him.

হে রাসূল! বলো: ‘আমি (খাঁটি মনে) আল্লাহর-ই জন্য আমার আনুগত্যকে একনিষ্ঠ করে তারই ইবাদাত করি।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১৫

فَٱعْبُدُوا۟ مَا شِئْتُم مِّن دُونِهِۦ ۗ قُلْ إِنَّ ٱلْخَـٰسِرِينَ ٱلَّذِينَ خَسِرُوٓا۟ أَنفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۗ أَلَا ذَٰلِكَ هُوَ ٱلْخُسْرَانُ ٱلْمُبِينُ

So worship whatever you wish besides Him.” Say, “Indeed, the losers are those who will lose themselves and their families on the Day of Resurrection. That is indeed the clear loss.”

অতএব, (হে মুশরিকরা!) তোমরা আল্লাহর পরিবর্তে যাকে ইচ্ছা ইবাদত করো।’ বলুন, ‘নিশ্চয় প্রকৃত ক্ষতিগ্রস্ত তারাই, যারা কিয়ামতের দিন নিজেদের এবং নিজেদের পরিবার-পরিজনকে ক্ষতিগ্রস্ত করবে।(১১) জেনে রেখো, এটাই সুস্পষ্ট ক্ষতি।’

(১১) জাহান্নামে প্রবেশের মাধ্যমে ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১৬

لَهُم مِّن فَوْقِهِمْ ظُلَلٌ مِّنَ ٱلنَّارِ وَمِن تَحْتِهِمْ ظُلَلٌ ۚ ذَٰلِكَ يُخَوِّفُ ٱللَّهُ بِهِۦ عِبَادَهُۥ ۚ يَـٰعِبَادِ فَٱتَّقُونِ

They will have layers of fire above them and below them. That is how Allah threatens His slaves. Then fear Me, O My slaves!

তাদের জন্য তাদের ওপরের দিকে থাকবে জাহান্নামের আগুনের মেঘমালা।(১২) আর তাদের নিচের দিকেও থাকবে অনুরূপ আগুনের মেঘমালা। উপরিউক্ত শাস্তি দ্বারা আল্লাহ তাঁর বান্দাদেরকে ভয় দেখান। ‘হে আমার বান্দারা, তোমরা আমাকেই ভয় করো।’

(১২) অর্থাৎ মেঘমালার ন্যায় জাহান্নামের ধোঁয়া, লেলিহান অগ্নি এবং উত্তাপ থাকবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১৭

وَٱلَّذِينَ ٱجْتَنَبُوا۟ ٱلطَّـٰغُوتَ أَن يَعْبُدُوهَا وَأَنَابُوٓا۟ إِلَى ٱللَّهِ لَهُمُ ٱلْبُشْرَىٰ ۚ فَبَشِّرْ عِبَادِ

But those who shun the worship of false gods[8] and penitently turn to Allah, there are glad tidings for them. So give glad tidings to My slaves,

[8] Tāghūt: Satan or any false objects of worship.

আর যারা তাগূতের(১৩) উপাসনা পরিহার করে এবং আল্লাহর দিকে প্রত্যাবর্তন করে, তাদের জন্য রয়েছে (জান্নাতের) সুসংবাদ। অতএব, হে রাসূল! তুমি আমার বান্দাদেরকে (জান্নাতের) সুসংবাদ দাও।

(১৩) অর্থাৎ আল্লাহ ব্যতীত অন্য কিছুর ইবাদাত ও আনুগত্য করা।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১৮

ٱلَّذِينَ يَسْتَمِعُونَ ٱلْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُۥٓ ۚ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ هَدَىٰهُمُ ٱللَّهُ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمْ أُو۟لُوا۟ ٱلْأَلْبَـٰبِ

those who listen to speech[9] and follow the best of it. They are the ones whom Allah has guided, and they are the people of understanding.

[9] i.e. the Qur’an or another speech, then follow the best option, such as opting for forgiveness instead of retaliation.

যারা মনোযোগ সহকারে কথা শোনে, অতঃপর তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে, তাদেরকেই আল্লাহ হিদায়াত দান করেন। আর তারাই বুদ্ধিমান।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:১৯

أَفَمَنْ حَقَّ عَلَيْهِ كَلِمَةُ ٱلْعَذَابِ أَفَأَنتَ تُنقِذُ مَن فِى ٱلنَّارِ

Can you save those against whom the decree of punishment has been passed to be in the Fire?

যার ব্যাপারে (কুফরী ও পাপের কারণে) শাস্তির আদেশ অবধারিত হয়েছে। হে রাসূল! তুমি কি তাকে মুক্তি দিতে পারবে যে জাহান্নামে আছে?

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২০

لَـٰكِنِ ٱلَّذِينَ ٱتَّقَوْا۟ رَبَّهُمْ لَهُمْ غُرَفٌ مِّن فَوْقِهَا غُرَفٌ مَّبْنِيَّةٌ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ ۖ وَعْدَ ٱللَّهِ ۖ لَا يُخْلِفُ ٱللَّهُ ٱلْمِيعَادَ

But those who fear their Lord will have lofty mansions[10], built one above another, under which rivers flow. This is the promise of Allah; Allah never breaks His promise.

[10] i.e., elevated dwellings or palaces.

কিন্তু যারা স্বীয় রবকে (তাঁর আদেশ-নিষেধ মান্য কারার মাধ্যমে) ভয় করে, তাদের জন্য রয়েছে (জান্নাতে) সুউচ্চ আবাসস্থল, যার একটি অপরটির ওপর অবস্থিত। তার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত। এটি আল্লাহর প্রতিশ্রুতি; আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২১

أَلَمْ تَرَ أَنَّ ٱللَّهَ أَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَسَلَكَهُۥ يَنَـٰبِيعَ فِى ٱلْأَرْضِ ثُمَّ يُخْرِجُ بِهِۦ زَرْعًا مُّخْتَلِفًا أَلْوَٰنُهُۥ ثُمَّ يَهِيجُ فَتَرَىٰهُ مُصْفَرًّا ثُمَّ يَجْعَلُهُۥ حُطَـٰمًا ۚ إِنَّ فِى ذَٰلِكَ لَذِكْرَىٰ لِأُو۟لِى ٱلْأَلْبَـٰبِ

Do you not see that Allah sends down rain from the sky and makes it flow as springs in the earth, then He brings forth thereby crops of various colors; then they whither and you see them turn yellow; then He causes them to crumble? Indeed, there is a reminder in this for people of understanding.

তুমি কি দেখ না, আল্লাহ আকাশ থেকে (বৃষ্টির) পানি বর্ষণ করেন, অতঃপর জমিনে তা (নদ-নদী ও) ঝর্ণা হিসেবে প্রবাহিত করেন, তারপর তা দিয়ে নানা বর্ণের ফসল উৎপন্ন করেন, তারপর তা শুকিয়ে যায়। ফলে তোমরা তা দেখতে পাও হলুদ বর্ণের, অবশেষে তিনি তা খড়-খুটায় পরিণত করেন। অবশ্যই এতে বুদ্ধিমানদের জন্য উপদেশ রয়েছে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২২

أَفَمَن شَرَحَ ٱللَّهُ صَدْرَهُۥ لِلْإِسْلَـٰمِ فَهُوَ عَلَىٰ نُورٍ مِّن رَّبِّهِۦ ۚ فَوَيْلٌ لِّلْقَـٰسِيَةِ قُلُوبُهُم مِّن ذِكْرِ ٱللَّهِ ۚ أُو۟لَـٰٓئِكَ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

Is one whose heart Allah has opened to Islam, so he is enlightened by his Lord [like a disbeliever]? Woe to those whose hearts are hardened upon hearing the reminder of Allah; it is they who are clearly misguided.

আল্লাহ ইসলামের জন্য যার বক্ষ খুলে দিয়েছেন, ফলে সে তার রবের পক্ষ থেকে নূরের (জ্ঞানের) ওপর রয়েছে, (১৪) অতএব ধ্বংস সে সব কঠিন হৃদয়ের লোকদের জন্য যারা আল্লাহর স্মরণ বিমুখ! তারা স্পষ্ট বিভ্রান্তিতে নিপতিত।

(১৪) সে কি তার সমান, যে এরূপ নয়?

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২৩

ٱللَّهُ نَزَّلَ أَحْسَنَ ٱلْحَدِيثِ كِتَـٰبًا مُّتَشَـٰبِهًا مَّثَانِىَ تَقْشَعِرُّ مِنْهُ جُلُودُ ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُمْ ثُمَّ تَلِينُ جُلُودُهُمْ وَقُلُوبُهُمْ إِلَىٰ ذِكْرِ ٱللَّهِ ۚ ذَٰلِكَ هُدَى ٱللَّهِ يَهْدِى بِهِۦ مَن يَشَآءُ ۚ وَمَن يُضْلِلِ ٱللَّهُ فَمَا لَهُۥ مِنْ هَادٍ

Allah has sent down the best message – a consistent Book of repeated lessons – causing the skins of those who fear their Lord to shiver, and then their skins and their hearts soften at the remembrance of Allah. This is the guidance of Allah by which He guides whom He wills. But whoever Allah causes to stray, there is none to guide him.

আল্লাহ নাযিল করেছেন সর্বোৎকৃষ্ট বাণী (আল কুরআন), সাদৃশ্যপূর্ণ একটি কিতাব(১৫) যা বারবার পাঠ করা হয়। যারা তাদের রবকে ভয় করে, এতে তাদের গা শিহরিত হয়, তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায়। এটা (১৬) আল্লাহর হিদায়াত, তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়াত করেন। আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন, তার জন্য কোন হিদায়াতকারী নেই।

(১৫) অর্থাৎ যার প্রতিটি বাণী একটি অন্যটির সাথে সত্য, সৌন্দর্যপূর্ণ হওয়া এবং সঙ্গতি ও অসঙ্গতি থেকে মুক্ত হওয়ার ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ। (১৬) আল কুরআন ও এর প্রভাব।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২৪

أَفَمَن يَتَّقِى بِوَجْهِهِۦ سُوٓءَ ٱلْعَذَابِ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۚ وَقِيلَ لِلظَّـٰلِمِينَ ذُوقُوا۟ مَا كُنتُمْ تَكْسِبُونَ

Is one who will shield himself from the terrible punishment with his face[11] on the Day of Resurrection [like someone in Paradise]? And it will be said to the wrongdoers: “Taste what you used to earn.”

[11] Rather than his hands, for his hands and feet will be chained to his neck.

যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা (জাহান্নামের) কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, (১৭) আর যালিমদেরকে (ধমকির স্বরে) বলা হবে: ‘তোমরা যা অর্জন করতে, তার স্বাদ আস্বাদন কর।’

(১৭) সে কি তার মত যে হিদায়াতের ওপর থাকায় শাস্তি থেকে নিরাপদ?

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২৫

كَذَّبَ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ فَأَتَىٰهُمُ ٱلْعَذَابُ مِنْ حَيْثُ لَا يَشْعُرُونَ

Those who came before them also disbelieved, so the punishment came upon them from where they could not imagine.

তাদের পূর্বে যারা ছিল, তারাও (রাসূলদেরকে) মিথ্যারোপ করেছিল। ফলে তাদের প্রতি এমনভাবে শাস্তি এসেছিল যে, তারা অনুভব করতে পারেনি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২৬

فَأَذَاقَهُمُ ٱللَّهُ ٱلْخِزْىَ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَعَذَابُ ٱلْـَٔاخِرَةِ أَكْبَرُ ۚ لَوْ كَانُوا۟ يَعْلَمُونَ

Therefore Allah gave them a taste of disgrace in the life of this world, but the punishment of the Hereafter will be far greater, if only they knew.

ফলে আল্লাহ (শাস্তির মাধ্যমে) তাদেরকে দুনিয়ার জীবনে লাঞ্ছনা আস্বাদন করালেন। আর আখিরাতের শাস্তি নিশ্চয় আরো বড় কঠিন, যদি তারা জানত!

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২৭

وَلَقَدْ ضَرَبْنَا لِلنَّاسِ فِى هَـٰذَا ٱلْقُرْءَانِ مِن كُلِّ مَثَلٍ لَّعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

Indeed, We have presented for mankind all kinds of examples in this Qur’an, so that they may take heed –

আর নিশ্চয় আমি এই আল কুরআনে মানুষের জন্য প্রত্যেক প্রকার দৃষ্টান্ত(১৮) বর্ণনা করেছি, যাতে তারা উপদেশ গ্রহণ করে।

(১৮) অর্থাৎ আল কুরআনে ভাল-মন্দ, সত্য-মিথ্যা এবং ঈমান ও কুফরী ইত্যাদি বিষয়ের উদাহরণ বর্ণনা করা হয়েছে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২৮

قُرْءَانًا عَرَبِيًّا غَيْرَ ذِى عِوَجٍ لَّعَلَّهُمْ يَتَّقُونَ

an Arabic Qur’an, free of flaws and contradictions, so that they may be conscious of Allah.

বক্রতামুক্ত আরবী (ভাষায় নাযিলকৃত) আল কুরআন, যাতে তারা তাকওয়া অবলম্বন করতে পারে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:২৯

ضَرَبَ ٱللَّهُ مَثَلًا رَّجُلًا فِيهِ شُرَكَآءُ مُتَشَـٰكِسُونَ وَرَجُلًا سَلَمًا لِّرَجُلٍ هَلْ يَسْتَوِيَانِ مَثَلًا ۚ ٱلْحَمْدُ لِلَّهِ ۚ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ

Allah makes a comparison of a slave owned by several quarrelsome masters, and a slave owned by only one master. Are they equal in comparison? All praise be to Allah. But most of them do not know.

আল্লাহ (মুশরিক ও একত্ববাদীর) একটি দৃষ্টান্ত উপস্থাপন করেছেন: এক ব্যক্তি যার মনিব অনেক, যারা পরস্পর বিরোধী; পক্ষান্তরে আরেক ব্যক্তি, যে এক মনিবের অনুগত, এ দু’জনের অবস্থা কি সমান? সকল প্রশংসা আল্লাহর; কিন্তু তাদের অধিকাংশই জানে না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৩৯:৩০

إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُم مَّيِّتُونَ

You [O Prophet] will surely die, and they too will die;

হে রাসূল! নিশ্চয় তুমি মরণশীল এবং তারাও মরণশীল।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর

নোট

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়