এই আয়াতের তাফসীর

সূরা ১০ : আয়াত ৫৯

সূরা ১০ : আয়াত ৫৯

قُلْ أَرَءَيْتُم مَّآ أَنزَلَ ٱللَّهُ لَكُم مِّن رِّزْقٍ فَجَعَلْتُم مِّنْهُ حَرَامًا وَحَلَـٰلًا قُلْ ءَآللَّهُ أَذِنَ لَكُمْ ۖ أَمْ عَلَى ٱللَّهِ تَفْتَرُونَ

(হে রাসূল! তুমি এ মুশরিকদেরকে) বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ, আল্লাহ তোমাদের জন্য যে রিযক দিয়েছেন, তারপর তোমরা (নিজেদের খেয়াল-খুশি মতো) তার কিছু হালাল ও কিছু হারাম করেছ।’ বলো: ‘আল্লাহ কি তোমাদেরকে এটার অনুমতি দিয়েছেন, নাকি আল্লাহর ওপর তোমরা মিথ্যা রটনা করছ?’

তাফসীর আহসানুল বায়ান

তুমি বল, ‘আচ্ছা বল তো, আল্লাহ তোমাদের জন্য যে রুযী অবতীর্ণ করেছেন, অতঃপর তোমরা তার কিছুকে বৈধ ও কিছুকে অবৈধ করে নিয়েছ’;[১] বল, ‘আল্লাহ কি তোমাদেরকে (তার) অনুমতি দিয়েছেন, নাকি তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করছ?’

[১] এখানে মুশরিকরা যে সকল পশুকে তাদের মূর্তির নামে উৎসর্গ করে নিজেদের জন্য তা হারাম করে নিত, সেই সকল পশুকে হারাম বা অবৈধ করার কথা বুঝানো হয়েছে। সূরা আন্আমে এর বিস্তারিত আলোচনা পার হয়ে গেছে।

অন্য ভাষার তাফসীর · ৭