এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৪৮

সূরা ১৯ : আয়াত ৪৮

وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِن دُونِ ٱللَّهِ وَأَدْعُوا۟ رَبِّى عَسَىٰٓ أَلَّآ أَكُونَ بِدُعَآءِ رَبِّى شَقِيًّا

আর (শুনে রেখো) আমি তোমাদের এবং তোমরা যাদেরকে আল্লাহ ছাড়া ডাকছো, তাদের থেকে নিজেকে আলাদা করব এবং আমি আমার রবেকে ডাকব(১৬); হয়তো আমি আমার রবকে ডাকার মাধ্যমে দুর্ভাগা হব না।

সংক্ষিপ্ত তাফসীর

৪৮. আল্লাহ তা‘আলা ছাড়া আপনারা যেগুলোর ইবাদাত করেন আমি সেগুলো থেকে এবং আপনাদের থেকে এবং আপনাদের সেই মা’বূদগুলো থেকে পৃথক হয়ে যাচ্ছি। বরং আমি আমার একক প্রতিপালককে ডাকি। তাঁর সাথে আমি কোন কিছুকেই শরীক করি না। আশা করি আমি তাঁকে ডাকলে তিনি আমাকে নিরাশ করবেন না। ফলে আমি তাঁকে ডেকে দুর্ভাগা হবো না।

অন্য ভাষার তাফসীর · ৭