এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৯৪

সূরা ১৯ : আয়াত ৯৪

لَّقَدْ أَحْصَىٰهُمْ وَعَدَّهُمْ عَدًّا

তিনি তাদের সংখ্যা জানেন এবং তাদেরকে যথাযথভাবে গণনা করে রেখেছেন।(২৬)

তাফসীর আহসানুল বায়ান

তিনি তাদেরকে পরিবেষ্টন করে রেখেছেন এবং তিনি তাদেরকে বিশেষভাবে গণনা করেছেন। [১]

[১] অর্থাৎ, আদম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত যত মানব ও দানব জন্ম নেবে সকলের পরিসংখ্যান আল্লাহর কাছে রয়েছে। সবাই তাঁর পাকড়াও ও আয়ত্তের অধীনে। কেউ তাঁর দৃষ্টিতে লুক্কায়িত নয়, লুকিয়ে থাকতেও পারে না।

অন্য ভাষার তাফসীর · ৭