এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ১৬

সূরা ২৮ : আয়াত ১৬

قَالَ رَبِّ إِنِّى ظَلَمْتُ نَفْسِى فَٱغْفِرْ لِى فَغَفَرَ لَهُۥٓ ۚ إِنَّهُۥ هُوَ ٱلْغَفُورُ ٱلرَّحِيمُ

সে (মূসা নিজ কর্মের কথা স্বীকার করে তাঁর রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, নিশ্চয় আমি আমার নফসের প্রতি যুলম করেছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন।’ অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনি (তাওবাকারী বান্দাদের প্রতি) অতি ক্ষমাশীল, পরম দয়ালু।

তাফসীর আহসানুল বায়ান

সে বলল, হে আমার প্রতিপালক! আমি তো আমার নিজের প্রতি যুলুম করেছি; সুতরাং তুমি আমাকে ক্ষমা কর।’[১] অতঃপর তিনি তাকে ক্ষমা করলেন। নিশ্চয় তিনিই চরম ক্ষমাশীল, পরম দয়ালু।

[১] এই অনিচ্ছাকৃত আকস্মিক হত্যা যদিও কাবীরাহ গোনাহ ছিল না (কারণ মহান আল্লাহ নবীগণকে তা হতে সুরক্ষা করেন) তা সত্ত্বেও তিনি এই গোনাহকে এমন ভাবলেন, যার ফলে ক্ষমা প্রার্থনা করা জরুরী মনে করলেন। দ্বিতীয়তঃ এ আশঙ্কাও তাঁর ছিল যে, ফিরআউন যদি জানতে পারে, তাহলে তার বদলা নিতে সে হয়তো তাঁকেও হত্যা করবে।

অন্য ভাষার তাফসীর · ৭