এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ৭১

সূরা ২৮ : আয়াত ৭১

قُلْ أَرَءَيْتُمْ إِن جَعَلَ ٱللَّهُ عَلَيْكُمُ ٱلَّيْلَ سَرْمَدًا إِلَىٰ يَوْمِ ٱلْقِيَـٰمَةِ مَنْ إِلَـٰهٌ غَيْرُ ٱللَّهِ يَأْتِيكُم بِضِيَآءٍ ۖ أَفَلَا تَسْمَعُونَ

(হে রাসূল! তুমি এ মুশরিকদেরকে) বলো: ‘তোমরা ভেবে দেখেছো কি, যদি আল্লাহ রাতকে তোমাদের ওপর কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন, তবে তাঁর পরিবর্তে কোনো ইলাহ আছে কি যে তোমাদেরকে (দিনের ) আলো এনে দিবে? তবুও কি তোমরা (এ প্রমাণগুলো) শুনবে না?’

তাফসীর আহসানুল বায়ান

বল, ‘তোমরা ভেবে দেখেছ কি, আল্লাহ যদি রাত্রির অন্ধকারকে কিয়ামতের দিন পর্যন্ত স্থায়ী করেন, তাহলে আল্লাহ ছাড়া এমন কোন উপাস্য আছে কি, যে তোমাদের দিবালোক দান করতে পারে? তবুও কি তোমরা কর্ণপাত করবে না?’

অন্য ভাষার তাফসীর · ৭