এই আয়াতের তাফসীর

সূরা ৩৭ : আয়াত ১৭০

সূরা ৩৭ : আয়াত ১৭০

فَكَفَرُوا۟ بِهِۦ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

অতঃপর তারা তা (আল কুরআন) অস্বীকার করল। অতএব শীঘ্রই তারা জানতে পারবে (৬৭) ।

তাফসীর আহসানুল বায়ান

কিন্তু ওরা তা (কুরআন) প্রত্যাখ্যান করল[১] এবং শীঘ্রই ওরা এর পরিণাম জানতে পারবে।[২]

[১] অর্থাৎ, যখন তাদের মনের বাসনা অনুযায়ী নবী (সাঃ) পথপ্রদর্শক হিসাবে এসে গেলেন, কুরআন মাজীদও অবতীর্ণ করে দেওয়া হল, তখন তারা তাঁর প্রতি ঈমান না এনে তাঁকে অস্বীকার করে বসল!

[২] এটা তাদের জন্য ধমক যে, এই অস্বীকারের কুফল অতি তাড়াতাড়ি তারা জানতে পারবে।

অন্য ভাষার তাফসীর · ৭