এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ১৩১

সূরা ৬ : আয়াত ১৩১

ذَٰلِكَ أَن لَّمْ يَكُن رَّبُّكَ مُهْلِكَ ٱلْقُرَىٰ بِظُلْمٍ وَأَهْلُهَا غَـٰفِلُونَ

এটা এ জন্যে যে, কোনো জনপদের অধিবাসীরা গাফিল থাকা অবস্থায় তাদের যুলমের কারণে তাদেরকে ধ্বংস করে দেওয়া তোমার রবের কাজ নয়।

তাফসীর আহসানুল বায়ান

এটি এ কারণে যে, অধিবাসিবৃন্দ (দ্বীন সম্বন্ধে) উদাসীন থাকা অবস্থায় কোন জনপদকে ওর অন্যায় আচরণের জন্য ধ্বংস করা তোমার প্রতিপালকের কাজ নয়। [১]

[১] অর্থাৎ, রসূলদের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত তাদের উপর তাঁর হুজ্জত কায়েম না করেন, ততক্ষণ পর্যন্ত তাদেরকে ধ্বংস করেন না। এই কথাটাই সূরা ফাত্বির ৩৫:২৪ নং, নাহল ১৬:২৬ নং, বানী-ইসরাঈল ১৭:১৫ নং এবং মুল্ক ৬৭:৮-৯নং ইত্যাদি আয়াতে বর্ণনা করা হয়েছে।

অন্য ভাষার তাফসীর · ৭