এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ৭২

সূরা ৬ : আয়াত ৭২

وَأَنْ أَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَٱتَّقُوهُ ۚ وَهُوَ ٱلَّذِىٓ إِلَيْهِ تُحْشَرُونَ

আর তোমরা সালাত কায়িম করো এবং তাঁকে ভয় করো। আর তাঁর কাছেই তোমাদেরকে সমবেত করা হবে।

সংক্ষিপ্ত তাফসীর

৭২. তিনি আমাদেরকে আদেশ করেছেন পরিপূর্ণভাবে সালাত আদায় এবং আল্লাহর আদেশ-নিষেধ মেন তাঁকেই ভয় করতে। কারণ, তিনি হলেন এমন সত্তা যাঁর নিকট বান্দাদেরকে তাদের আমলের প্রতিদান দেয়ার জন্য কিয়ামতের দিন একত্রিত করা হবে।

অন্য ভাষার তাফসীর · ৭