এই আয়াতের তাফসীর

সূরা ৬ : আয়াত ৮৩

সূরা ৬ : আয়াত ৮৩

وَتِلْكَ حُجَّتُنَآ ءَاتَيْنَـٰهَآ إِبْرَٰهِيمَ عَلَىٰ قَوْمِهِۦ ۚ نَرْفَعُ دَرَجَـٰتٍ مَّن نَّشَآءُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ

আর ওটাই আমার দলিল–প্রমাণ, যা আমি ইবরাহীমকে তার জাতির মোকাবেলার জন্যে দান করেছিলাম। আমি যাকে ইচ্ছা অনেক উঁচু মর্যাদায় উন্নীত করি। নিশ্চয় তোমার রব প্রজ্ঞাবান, সর্বজ্ঞানী।

সংক্ষিপ্ত তাফসীর

৮৩. এ প্রমাণটি তথা তাঁর কথা “কোন্ দলটি নিরাপত্তা পাওয়ার বেশি উপযুক্ত...” এরই মাধ্যমে ইব্রাহীম (আলাইহিস-সালাম) তাঁর সম্প্রদায়ের উপর জয়ী হয়েছে। ফলে তাদের ঠুনকো যুক্তিগুলো বাতিল হয়ে গেছে। এটিই মূলতঃ আমার প্রমাণ; তাঁর সম্প্রদায়ের সাথে বিতর্ক করার জন্য যার তাওফীক আমি নিজেই তাঁকে দিয়েছি। আমি তাঁকে তা দান করেছি। আমি বান্দাদের যাকে চাই দুনিয়া ও আখিরাতে তার মর্যদা বৃদ্ধি করি। হে রাসূল! আপনার প্রতিপালক তাঁর সৃষ্টি ও পরিচালনায় অতি প্রজ্ঞাময়। তিনি তাঁর সকল বান্দাহর খবর রাখেন।

অন্য ভাষার তাফসীর · ৭