এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ১১৪

সূরা ৯ : আয়াত ১১৪

وَمَا كَانَ ٱسْتِغْفَارُ إِبْرَٰهِيمَ لِأَبِيهِ إِلَّا عَن مَّوْعِدَةٍ وَعَدَهَآ إِيَّاهُ فَلَمَّا تَبَيَّنَ لَهُۥٓ أَنَّهُۥ عَدُوٌّ لِّلَّهِ تَبَرَّأَ مِنْهُ ۚ إِنَّ إِبْرَٰهِيمَ لَأَوَّٰهٌ حَلِيمٌ

আর ইবরাহীম তাঁর পিতার জন্য যে ক্ষমা প্রার্থনা করেছিল, তার কারণ, সে তাকে (ইসলাম গ্রহণের আশায়) এর প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু যখন তার কাছে (ওহীর মাধ্যমে) এ কথা সুস্পষ্ট হয়ে গেলো যে, সে আল্লাহর শত্রু(১৫), তখন ইবরাহীম তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেললো। নিশ্চয় ইবরাহীম ছিলো (আল্লাহর প্রতি) বেশি অনুরাগী ও (যালিমদের প্রতি) অতিমাত্রায় ধৈর্যশীল।

তাফসীর আহসানুল বায়ান

আর ইব্রাহীমের নিজ পিতার জন্য ক্ষমা প্রার্থনা করা তো কেবল সেই প্রতিশ্রুতির কারণে ছিল, যা সে তার সাথে করেছিল। অতঃপর যখন তার নিকট এ সুস্পষ্ট হল যে, সে (পিতা) আল্লাহর দুশমন, তখন সে তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিল।[১] বাস্তবিকই ইব্রাহীম ছিল অতিশয় কোমল হৃদয়, সহনশীল। [২]

[১] অর্থাৎ, ইবরাহীম (আঃ) যখন পরিষ্কার বুঝতে পারলেন যে, তাঁর পিতা আল্লাহর শত্রু ও জাহান্নামী, তখন তিনি তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন এবং তারপর আর ক্ষমা প্রার্থনা করেননি।

[২] আর শুরুতে পিতার জন্য ক্ষমা প্রার্থনাও তাঁর কোমল-হৃদয় ও সহনশীলতার কারণেই ছিল।

অন্য ভাষার তাফসীর · ৭