এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৩০

সূরা ৯ : আয়াত ৩০

وَقَالَتِ ٱلْيَهُودُ عُزَيْرٌ ٱبْنُ ٱللَّهِ وَقَالَتِ ٱلنَّصَـٰرَى ٱلْمَسِيحُ ٱبْنُ ٱللَّهِ ۖ ذَٰلِكَ قَوْلُهُم بِأَفْوَٰهِهِمْ ۖ يُضَـٰهِـُٔونَ قَوْلَ ٱلَّذِينَ كَفَرُوا۟ مِن قَبْلُ ۚ قَـٰتَلَهُمُ ٱللَّهُ ۚ أَنَّىٰ يُؤْفَكُونَ

আর ইয়াহূদীরা বলে: ‘উযায়র আল্লাহর পুত্র’ এবং খ্রিস্টানরা বলে: ‘মাসীহ্ আল্লাহর পুত্র।’ এটা তাদের নিছক মুখের কথা, আগে যারা কুফরি করেছিলো, তারা তাদের মতো কথা বলছে।(১৩) আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করুণ (পথভ্রষ্ট হওয়ার কারণে) কোন দিকে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে!(‘১৪)

সংক্ষিপ্ত তাফসীর

৩০. বস্তুতঃ ইহুদি ও খ্রিস্টান উভয়ই মুশরিক। ইহুদিরা তখনই আল্লাহর সাথে শিরক করলো যখন তারা দাবি করলো যে, নিশ্চয়ই উযাইর আল্লাহর ছেলে। আর খ্রিস্টানরাও তাঁর সাথে শিরক করলো যখন তারা দাবি করলো যে, নিশ্চয়ই ‘ঈসা মাসীহ আল্লাহর ছেলে। যে কথা বলে তারা মিথ্যা অপবাদ আরোপ করেছে তা মূলতঃ দলীল বিহীন তাদের একান্তই মুখের কথা। বস্তুতঃ তাদের এ কথা তাদের পূর্বেকার সেই মুশরিকদের কথার ন্যায় যারা বলেছিলো: নিশ্চয়ই ফিরিশতারা আল্লাহর কন্যা। আল্লাহ তা‘আলা তাদের এ অপবাদ থেকে মহাপবিত্র। আল্লাহ তা‘আলা তাদেরকে ধ্বংস করুন। কীভাবে তারা সুস্পষ্ট সত্য থেকে বাতিলের দিকে সরে যাচ্ছে?!

অন্য ভাষার তাফসীর · ৭