এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৪৪

সূরা ৯ : আয়াত ৪৪

لَا يَسْتَـْٔذِنُكَ ٱلَّذِينَ يُؤْمِنُونَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ أَن يُجَـٰهِدُوا۟ بِأَمْوَٰلِهِمْ وَأَنفُسِهِمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلْمُتَّقِينَ

যারা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখে, তারা তাদের সম্পদ ও জীবন দ্বারা আল্লাহর পথে জিহাদ করা থেকে পিছিয়ে থাকার জন্য তোমার কাছে অনুমতি চায় না। আর আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত।

তাফসীর আহসানুল বায়ান

যারা আল্লাহ ও পরকালে বিশ্বাস রাখে, তারা নিজেদের মাল ও জান দ্বারা জিহাদ করার ব্যাপারে তোমার কাছে অনুমতি প্রার্থনা করবে না।[১] আর আল্লাহ পরহেযগারদের সম্বন্ধে খুব অবগত আছেন।

[১] এখানে খাঁটি মু'মিনদের আচরণ বর্ণনা করা হয়েছে। বরং তাদের অভ্যাসই তো এই যে, তারা বড়ই উৎসাহ ও উদ্দীপনার সাথে অগ্রণী হয়ে জিহাদে অংশগ্রহণ করে থাকে।

অন্য ভাষার তাফসীর · ৭