এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৪৭

সূরা ৯ : আয়াত ৪৭

لَوْ خَرَجُوا۟ فِيكُم مَّا زَادُوكُمْ إِلَّا خَبَالًا وَلَأَوْضَعُوا۟ خِلَـٰلَكُمْ يَبْغُونَكُمُ ٱلْفِتْنَةَ وَفِيكُمْ سَمَّـٰعُونَ لَهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّـٰلِمِينَ

যদি তারা তোমাদের সাথে বের হতো, তবে তোমাদের মধ্যে ফ্যাসাদই বৃদ্ধি করত এবং তারা বিপর্যয় সৃষ্টির উদ্দেশ্যে তোমাদের মধ্যে ছুটোছুটি করতো। আর তোমাদের মধ্যে রয়েছে, তাদের কথা অধিক শ্রবণকারী ও প্রচারকারী। আর আল্লাহ যালিমদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত।

সংক্ষিপ্ত তাফসীর

৪৭. এ মুনাফিকরা তোমাদের সাথে বের না হওয়াতে বিশেষ ফায়েদা রয়েছে। কারণ, তারা তোমাদের সাথে বের হলে তোমাদের অসহযোগিতা এবং সন্দেহ সৃষ্টির মাধ্যমে তারা আরো ফাসাদ বাড়িয়ে দিতো এবং তোমাদের গ্রæপগুলোতে দ্রæত পরস্পরের প্রতি বিদ্বেষ ছড়িয়ে দিয়ে তোমাদের মাঝে ফাটল ধরিয়ে দিতো। হে মু’মিনগণ! তোমাদের মাঝে এমন কিছু লোক রয়েছে যারা তাদের মিথ্যা প্রচারণায় কান দিয়ে তা গ্রহণ ও প্রচার করে। ফলে তোমাদের মাঝে মতপার্থক্য দেখা দেয়। বস্তুতঃ আল্লাহ তা‘আলা মুনাফিক যালিমদের সম্পর্কে ভালোই জানেন যারা মু’মিনদের মাঝে ষড়যন্ত্র ও সন্দেহ সৃষ্টি করে।

অন্য ভাষার তাফসীর · ৭