এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৭২

সূরা ৯ : আয়াত ৭২

وَعَدَ ٱللَّهُ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ جَنَّـٰتٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَـٰرُ خَـٰلِدِينَ فِيهَا وَمَسَـٰكِنَ طَيِّبَةً فِى جَنَّـٰتِ عَدْنٍ ۚ وَرِضْوَٰنٌ مِّنَ ٱللَّهِ أَكْبَرُ ۚ ذَٰلِكَ هُوَ ٱلْفَوْزُ ٱلْعَظِيمُ

আল্লাহ মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে সেই জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন, যার নিচ দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ। সেখানে তারা চিরকাল থাকবে। তিনি আরো ওয়াদা করেছেন যে, সে চিরস্থায়ী জান্নাতসমূহে থাকবে পবিত্র বাসস্থান। আর আল্লাহর সন্তুষ্টিই সবচেয়ে বড় প্রাপ্তি। এটাই মহাসফলতা।

তাফসীর আহসানুল বায়ান

আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন, যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা, সেখানে তারা অনন্তকাল থাকবে। আরও (প্রতিশ্রুতি দিয়েছেন) চিরস্থায়ী উদ্যানসমূহে (জান্নাতে আদনে)[১] পবিত্র বাসস্থানসমূহের। আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় (নিয়ামত)। [২] এটাই হচ্ছে অতি বড় সফলতা।

[১] যা মণিমুক্তা দ্বারা বানানো হয়েছে। عَدن শব্দের কয়েকটি অর্থ করা হয়েছে তার মধ্যে একটি অর্থ হল চিরস্থায়ী।

[২] হাদীসে এসেছে যে, জান্নাতে সমস্ত নিয়ামতের মধ্যে জান্নাতীদের সব থেকে বড় নিয়ামত হিসাবে যা লাভ হবে, তা হল আল্লাহর সন্তুষ্টি। (বুখারী, মুসলিম, রিক্বাক ও জান্নাত অধ্যায়)

অন্য ভাষার তাফসীর · ৭