এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৮৬

সূরা ৯ : আয়াত ৮৬

وَإِذَآ أُنزِلَتْ سُورَةٌ أَنْ ءَامِنُوا۟ بِٱللَّهِ وَجَـٰهِدُوا۟ مَعَ رَسُولِهِ ٱسْتَـْٔذَنَكَ أُو۟لُوا۟ ٱلطَّوْلِ مِنْهُمْ وَقَالُوا۟ ذَرْنَا نَكُن مَّعَ ٱلْقَـٰعِدِينَ

আর যখন আল্লাহর প্রতি ঈমান আনার এবং রাসূলের সঙ্গী হয়ে জিহাদ করার নির্দেশ নিয়ে কোনো সূরা নাযিল হয়, তখন তাদের শক্তি-সামর্থ্যবান লোকেরা তোমার কাছে অনুমতি চায় এবং বলে: ‘আমাদেরকে অব্যাহতি দিন, আমরা (যুদ্ধে না গিয়ে) বসে থাকা লোকদের সাথে থাকতে চাই।’

সংক্ষিপ্ত তাফসীর

৮৬. যখন আল্লাহ তা‘আলা তাঁর নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর এমন কোন সূরা নাযিল করেন যাতে আল্লাহর প্রতি ঈমান ও তাঁর পথে জিহাদের আদেশ রয়েছে তখন তাদের মধ্যকার ধনী ও স্বচ্ছল ব্যক্তিরা আপনার কাছ থেকে সরে যাওয়ার অনুমতি চায় এবং তারা বলে: আপনি আমাদেরকে রেহাই দিন। আমরা দুর্বল ও পক্ষাঘাতগ্রস্তদের সাথে পেছনেই থেকে যাই।

অন্য ভাষার তাফসীর · ৭